স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ১১:৪৫ এএম
আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১১:৫২ এএম
অনলাইন সংস্করণ

উইন্ডিজকে উড়িয়ে সিরিজ ভারতের

সিরিজ জয়ী ভারত দলের উল্লাস। ছবি : সংগৃহীত
সিরিজ জয়ী ভারত দলের উল্লাস। ছবি : সংগৃহীত

ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ছিল মূলত অঘোষিত ফাইনাল। যেখানে উইন্ডিজকে ২০০ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে রোহিত-কোহলিবিহীন ভারত।

মঙ্গলবার (১ আগস্ট) ত্রিনিদাদে সন্ধ্যায় শেষ ওয়ানডে ম্যাচে উইন্ডিজ বোলারদের তুলোধুনা করে ৩৫১ রানের পাহাড় গড়ে ভারত। জবাবে শার্দুল ও মুকেশের পেস তাণ্ডবে ১৫১ রানেই গুটিয়ে যায় শাই হোপের দল। ফলে ২০০ রানের বিশাল জয়ে সিরিজ নিশ্চিত করে ভারত।

সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন উইন্ডিজ অধিনায়ক শাই হোপ। প্রথম থেকেই ক্যারিবিয়ান বোলারদের রুদ্রমূর্তি ধারণ করে দুই ভারতীয় ওপেনার ইশান কিশান-শুভমান গিল। উদ্বোধনী জুটিতে ১৪৩ রান সংগ্রহ করে দুজনে। মাত্র ৬৪ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭৭ রানে আউট হন কিশান। মাত্র আট রান করা রুতুরাজ গাইকোয়াডকে ফেরান আলজারি জোসেফ।

তৃতীয় উইকেট জুটিতে ১২১ রানের জুটি গড়েন স্যামসন-গিল। টি-টোয়েন্টি স্টাইলে ২টি চার ও ৪টি ছয়ে ৫১ রান করে ফেরেন সাঞ্জু স্যামসন। ব্যক্তিগত ৮৫ রানে সাজঘরে ফিরে যান ওপেনার গিল। শেষদিকে হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদব মিলে ঝড় তোলেন ব্রায়ান লারা স্টেডিয়ামে। হার্দিকের ৫২ বলে ৭০ এবং যাদবের ৩৫ রানের সুবাদে পাঁচ উইকেট হারিয়ে ৩৫১ রানের পাহাড় গড়ে ভারত। উইন্ডিজের শেফার্ড ২টি এবং জোসেফ, মতি ও ক্যারিয়াহ ১টি করে উইকেট নেন।

৩৫২ রানের জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ক্যারিবিয়ানরা। মাত্র ৪০ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে শাই হোপের দল। শেষ পর্যন্ত ৩৫.৩ ওভারে ১৫১ রানেই গুটিয়ে যায় উইন্ডিজ। ব্যাটারদের ব্যর্থতার দিনে সর্বোচ্চ ৩৯ রান করেন বোলার গুদাকেশ মতি। ভারতের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন শার্দুল ঠাকুর। এ ছাড়া মুকেশ কুমার ৩টি, কুলদ্বীপ যাদব ২টি এবং জয়দেব উনাদকাট ১টি উইকেট শিকার করেন।

ভারতীয় ওপেনার শুভমান গিল ম্যাচসেরা এবং উইকেটকিপার-ব্যাটার ইশান কিশান সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

সাপ কি মরার পরেও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা / রাষ্ট্রপতি পদে থাকার আগে-পরে অভিযোগ থাকলে আইনি ব্যবস্থা

গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৩৩৩

১০

দেশে ৫ ধরনের ক্যানসার বাড়ছে, কারণ কী?

১১

ককটেল বিস্ফোরণে উড়ে গেল প্রবাসীর বাড়ির সেপটিক ট্যাংক

১২

জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু: তথ্যমন্ত্রী

১৩

ঘুমের মধ্যে হঠাৎ উপর থেকে পড়ে যাওয়ার অনুভূতি হয় কেন?

১৪

যুক্তরাষ্ট্রকে সরাসরি আলোচনার প্রস্তাব দেওয়ার খবর প্রত্যাখ্যান করল ইরান

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

১৬

আঁচল-অমির ‘আতা গাছে তোতা পাখি’

১৭

সেই ফিলিস্তিনি কিশোরীকে ধন্যবাদ জানালেন স্পেনের প্রধানমন্ত্রী

১৮

সেনাপ্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

১৯

পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে: এমপি মান্নান

২০
X