স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৬ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কী কারণে হেলমেটের স্ট্র্যাপ মুখে নেন সাকিব?

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিব আল হাসানকে দেখা গিয়েছিল ব্যতিক্রমী রূপে অনুশীলন করতে। জানা গিয়েছিল মাথার পজিশন ঠিক রাখতেই বড় গলাবন্ধনী পরে অনুশীলন করেছেন সাবেক টাইগার অধিনায়ক। ভারতের বিপক্ষে চলমান টেস্টের দুই ইনিংসেই সাকিবকে দেখা যায় হেলমেটের স্ট্র্যাপ মুখে নিয়ে ব্যাটিং করতে। আর এ ঘটনা নিয়েও ক্রিকেটাঙ্গনে শুরু হয়েছে আলোচনা।

চিপক টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করার সময় প্রথম সাকিবের এমন কাণ্ড নজরে আসে সমর্থকদের। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অনবরত হেলমেটের স্ট্র্যাম্প কামড়াতে দেখা গেছে সাকিবকে। ব্যাট করার সময় হেলমেটের স্ট্র্যাম্প কামড়ে ধরে রাখার ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। তার এমন কাণ্ড নিয়ে আলোচনা হয়েছে কমেন্ট্রি বক্সেও।

ধারাভাষ্য কক্ষ থেকে তামিম ও দিনেশ কার্তিক ব্যাখ্যা দিয়েছেন সাকিবের এমন ভিন্নরূপী ব্যাটিংয়ের। কার্তিকের মতে, শরীরের ভারসাম্য বজায় রাখতেই এমন কাজ করছেন সাকিব। ব্যাট করার সময় মাথা লেগ সাইডের দিকে যাতে ঝুঁকে না থাকে সে কারণে সাকিব এমন স্টাইলে ব্যাটিং করছেন বলে জানান কার্তিক। টাইগারদের সাবেক অধিনায়ক তামিমও জানিয়েছেন একই কথা। তিনি বলেন, ব্যাট করার সময় সাকিবের মাথা একদিকে হেলে থাকত। সেটি ঠেকানোর জন্যই সাকিব স্ট্র্যাপ কামড়ে ধরে রেখেছেন।

সাকিব নিজে এ বিষয়ে কথা না বললেও জানা যায়, চোখের সমস্যার কারণেই সাকিবের এমন কৌশল। ভারত ও লন্ডনে চোখের সমস্যার কারণে বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন সাকিব। এ নিয়ে লম্বা সময় ধরে চিকিৎসা নিচ্ছেন তিনি। তবে নিজের ব্যাটিংয়ে এর কোনো প্রভাব না ফেলাতেই এমন অভিনব স্টাইল বেছেন নেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

সাম্প্রতিক সময়ে বল হাতে সফল সাকিব ব্যাট হাতে কিছুটা নড়বড়ে। এ কারণে সমর্থকরা খানিকটা সুযোগ পেলেই তার সমালোচনা করতে বুল করেন না। ক্যারিয়ারে বিভিন্ন বিষযে বিতর্কিত সাকিব পারফম্যান্স নিয়ে খুব বেশি সময় পড়েননি সমালোচনায়। ক্যারিয়ার শেষ বেলায় সমর্থকদের সমালোচনা এড়াতে ব্যাটিংয়ে ভালো কিছু করার লক্ষেই সাকিবের এমন চেষ্টা, সেটা তো বলায় যায়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১০

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১১

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১২

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৩

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৪

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৫

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৬

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৭

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৮

ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X