স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৩ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

তৃতীয় দিনের প্রথম সেশনের খেলাও হচ্ছে না

কানপুর মাঠ। ছবি : কালবেলা
কানপুর মাঠ। ছবি : কালবেলা

কানপুরে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে খেলাও দ্বিতীয় দিনের মতো হচ্ছে। অর্থাৎ খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। যদিও সকাল থেকে কানপুরে বৃষ্টি নেই, তবুও মাঠের আউটফিল্ডে পানির কারণে প্রথম সেশনে কোনো খেলা সম্ভব হবে না বলে মনে হচ্ছে। মাঠ শুকানোর জন্য গ্রিন পার্ক স্টেডিয়ামের মাঠকর্মীরা সুপার সপার ও স্পঞ্জের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় আম্পায়াররা আবার মাঠ পরিদর্শন করবেন।

গতকাল রাতের বৃষ্টির পরও রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে আবহাওয়া অপেক্ষাকৃত ভালো। উইকেট ছাড়া মাঠের বাকি অংশের কাভার সরিয়ে মাঠ শুকানোর প্রক্রিয়া চলছে। তবে মাঠের বিভিন্ন জায়গায়, বিশেষ করে বোলারদের রানআপ এলাকায় কিছু স্যাঁতসেঁতে অংশ রয়ে গেছে। আম্পায়াররা সকাল সাড়ে ১০টায় প্রথমবার মাঠ পরিদর্শন করেন এবং ত্রুটিপূর্ণ জায়গাগুলোতে আরও কাজ করার নির্দেশ দেন।

ভারতের পেসাররা এই স্যাঁতসেঁতে পিচ থেকে বাড়তি সুবিধা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে প্রথম ঘণ্টায় বোলারদের জন্য সুযোগ থাকছে ব্যাটসম্যানদের ফাঁদে ফেলার। তবে আম্পায়ারদের পর্যবেক্ষণের পরও মাঠ পুরোপুরি খেলার উপযোগী করতে কিছুটা সময় লাগতে পারে।

উল্লেখ্য, বৃষ্টির কারণে দ্বিতীয় দিন পুরোপুরি ভেস্তে গেছে এবং প্রথম দিনও খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১০৭ রান।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাকার হ্যাট্রিকে ফ্রান্সকে উড়িয়ে ২০২৬ বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড

২ বছরেও থামেনি ইয়ামিনের বাবার অশ্রু আর ন্যায়বিচারের প্রতীক্ষা

১৬ মাদক কারবারির আত্মসমর্পণ, ফুল দিয়ে বরণ করলেন পুলিশ 

ক্ষুদ্র ও মাঝারি পোল্ট্রি খামারিদের সহজ শর্তে ঋণের আশ্বাস

প্রথমার্ধ শেষে ৪-০ গোলে এগিয়ে ইংল্যান্ড

প্লাস্টিকের বোতল দিলেই মিলছে গাছ

৪৪৮ কোটি টাকার তীররক্ষা বাঁধে ধস, বাড়ছে আতঙ্ক

২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে কোন দল, আগাম জানাল এআই

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে, কী বলছে নিয়ম?

বিপৎসীমার কাছাকাছি যমুনা ও বাঙালি নদীর পানি

১০

এএইচএফ কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ

১১

মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

১২

যেভাবে চোরের খপ্পরে পড়লেন ব্যারিস্টার আরমান 

১৩

আর্জেন্টিনা নাকি স্পেন, কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী

১৪

সংস্কৃতিকে দলীয় স্বার্থে ব্যবহার থেকে বেরিয়ে আসতে চাই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

১৫

ফ্যাসিস্টদের পকেট ভরার সব রাস্তা বন্ধ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

বিশ্বমানের শিক্ষা সম্প্রসারণে ‘সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের’ ভিশন-৩০ উন্মোচন

১৭

ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

১৮

২৩ জুলাই থেকে ঢাকায় তিন দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা

১৯

সড়ক নির্মাণকাজের মান নিয়ে এনসিপি-ঠিকাদারির মধ্যে সংঘর্ষ

২০
X