স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৬:২৬ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের অবসর সিদ্ধান্ত, যা বললেন হাথুরুসিংহে

চন্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত
চন্ডিকা হাথুরুসিংহে। ছবি : সংগৃহীত

চেন্নাইয়ের পর কানপুরেও বড় হার। ২ ম্যাচের সিরিজে ভারতের কাছে হোয়াইটওয়াশ। স্বাভাবিকভাবে বাংলাদেশ দলের সংবাদ সম্মেলন নিয়ে আগ্রহ থাকার কথা নয় ভারতীয় সাংবাদিকদের। তবে সাকিব আল হাসানের অবসর ঘোষণা কিছুটা কৌতূহলী করে তোলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের।

কানপুর টেস্টে ৭ উইকেটে হারের পর বাংলাদেশ দলের পক্ষ থেকে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। লঙ্কান এ কোচের কাছে ভারতীয় সাংবাদিকদের প্রশ্ন ছিল শুধু সাকিবকে ঘিরে।

ঘরের মাঠের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সাকিবের খেলা নিয়ে হাথুরুসিংহে বলেন, ‘এটাই সাকিবের শেষ টেস্ট ম্যাচ, এ ব্যাপারে আমি কিছু জানি না। আমি যতটুকু জানি, সে দক্ষিণ আফ্রিকা সিরিজটা খেলছে।’

সাকিবের বিকল্প কে হতে পারে, এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় লঙ্কান এ কোচকে, ‘আমি মনে করি, সাকিব না থাকলে কি হবে, সে ভাবনা তো সব সময়ই আছে, বিশেষ করে সে এখন তার ক্যারিয়ারের শেষ অধ্যায়ে আছে।’

এ সময় হাথুরুসিংহে আরও যোগ করেন, ‘দক্ষিণ আফ্রিকাকে সাকিব তার সে শেষ সিরিজ বলায় আমরা সবাই অবাক হয়েছি। আর আপনি তো সাকিবের মতো হুবহু বিকল্প খুঁজে পাবেন না।’

চেন্নাইয়ে প্রথম টেস্টে ২৮০ রানে হারে বাংলাদেশ। পরে বৃষ্টি বিঘ্নিত কানপুর টেস্টে ভারত জয়ী হয় ৭ উইকেটে। ২ ম্যাচের এ সিরিজ ২-০ ব্যবধানে হারল বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

তারেক রহমানের জন্য প্রতীক্ষা বাড়ল ‘জিয়াবাড়ির’

০২ ফেব্রুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১০

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

১১

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

১২

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১৩

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জ্যেষ্ঠ সহকারী সচিব বরখাস্ত

১৪

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১৫

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৬

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৭

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৮

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৯

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

২০
X