স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৫:০০ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

বিদায়ী সাকিবকে কোহলি-পান্তের উপহার

সাকিব ও বিরাট কোহলি। ছবি : সংগৃহীত
সাকিব ও বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

কানপুর টেস্ট শেষ হতেই একটি প্রশ্ন জাগছে বারবার! তবে কি ক্যারিয়ারের শেষ টেস্ট খেলে ফেললেন সাকিব আল হাসান? এর উত্তর পেতে অপেক্ষা করতে হবে আর অল্প কিছু দিন। তবে আপাতত ভারত সফর দিয়ে বিদেশের মাটিতে শেষ টেস্ট খেললেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।

এ উপলক্ষে কানপুর টেস্টের পর সাকিবকে বিশেষ উপহার দেন বিরাট কোহলি ও ঋষভ পান্ত। ভারতীয় দুই তারকা ক্রিকেটার বাংলাদেশের সাবেক অধিনায়কের হাতে ব্যাট তুলে দেন। এ ছাড়া কোহলির সঙ্গে খুনশুটিতে মেতে উঠতে দেখা যায় সাকিবকে।

কানপুর টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে দেশের মাটিতে শেষ খেলার ইচ্ছে প্রকাশ করেন তিনি। অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। মিরপুরে হবে সিরিজের প্রথম টেস্ট। অবসর ঘোষণায় সেই টেস্ট খেলে বিদায় নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন সাকিব।

তবে তার সে ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তার বিরুদ্ধে হত্যা মামলা হয়। তাই দেশে ফিরতে বিসিবির কাছে নিরাপত্তা চান সাকিব। তবে তার নিশ্চয়তা দিতে পারেননি ক্রীড়া উপদেষ্টা ও বিসিবি সভাপতি।

কাজেই ধরে নেওয়া হচ্ছে ভারতের মাটিতেই সাকিব খেলেছেন ক্যারিয়ারের সর্বশেষ টেস্ট। অনেকটা অপ্রত্যাশিতভাবে নীরবে-নিভৃতে টেস্ট ক্রিকেট থেকে বিদায় হলো বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের!

১৭ বছরের ক্যারিয়ারে ৭১ টেস্টের ১৩০ ইনিংসে ৩৭.৭৭ গড়ে করেছেন ৪৬০৯ রান। সেঞ্চুরি ৫টি, হাফ সেঞ্চুরি ৩১টি। সর্বোচ্চ রান ২১৭। ৩১.৭২ গড়ে উইকেট শিকার করেছেন ২৪৬। ৫ উইকেট নেন ১৯ বার, ৪ উইকেট ১১ বার এবং এক ম্যাচে ১০ বা তার বেশি উইকেট নেন ২ বার।

উপহার দিয়ে সাকিবকে টেস্ট ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানালেন বিরাট কোহলি ও ঋষভ পান্ত।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলি দখলদারদের হামলায় ফিলিস্তিনি কিশোর ফুটবলারের মৃত্যু

বিশ্বকাপ উন্মাদনায় মগ্ন কালশী বস্তি, আনসারের ‘স্ট্রিট গোল চ্যালেঞ্জে’ মাতল শিশুরা

গাজায় আগ্রাসন বন্ধের দাবিতে লন্ডনে হাজারো মানুষের বিক্ষোভ

শেষ অনুশীলন ছাড়াই ফাইনালে নামছে স্পেন

‘এসডিজি-৩: সুস্বাস্থ্য ও কল্যাণ’ ক্যাটাগরিতে বাংলাদেশের ‘কান্ট্রি উইনার’ সুখী

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

শাপলা চত্বরে হত্যাযজ্ঞ / প্রসিকিউশনের হাতে হাসিনা-আজিজসহ ৪১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন 

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, আজই আবেদন করুন

মার্কিন সেনা হত্যায় জড়িত আইআরজিসির সদস্যদের লক্ষ্য করে হামলা

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ, বেতন ৩১ হাজার

১০

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি

১১

ল্যাবএইড ক্যান্সার হাসপাতালে চাকরির সুযোগ, বেতন ৩০ হাজার

১২

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে ব্র্যাক, পাবেন বিভিন্ন সুবিধা

১৩

আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হবো না: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৪

সড়কে প্রাণ গেল যুবদল নেতার

১৫

ভিসা আবেদনকারীদের জন্য কঠোর বার্তা যুক্তরাষ্ট্রের

১৬

ইরানের বিরুদ্ধে বিবৃতি দিল সৌদি আরব

১৭

মেঘনা গ্রুপে কাজের সুযোগ, ২০ বছর হলেই আবেদন

১৮

ফাইনালের আগে আবেগঘন বার্তা মেসির, কী বললেন মহাতারকা

১৯

বিশ্বজয়ের অপেক্ষায় লা ফুয়েন্তের নতুন স্পেন

২০
X