সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৫:০৮ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৫:১০ পিএম
অনলাইন সংস্করণ

শান্তদের সমালোচনায় ভারতীয় সাবেক তারকারা

সঞ্জয় মাঞ্জরেকার ও সুনীল গাভাস্কার। ছবি : সংগৃহীত
সঞ্জয় মাঞ্জরেকার ও সুনীল গাভাস্কার। ছবি : সংগৃহীত

ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। কানপুর টেস্টে মাত্র ২ দিনে বাজেভাবে হেরেছে তারা। নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং মনোভাবের সমালোচনা করেছেন সুনীল গাভাস্কার এবং সঞ্জয় মাঞ্জরেকার।

ইএসপিএনক্রিকইনফোতে মাঞ্জরেকার বলেছেন, ‘আমার মনে হয় বাংলাদেশ বাস্তবতা বুঝেছে। তারা টেস্ট ক্রিকেটে নিজেদের সেরা সময়ে থাকতেই এখানে এসেছিল। কিছু ভালো দলের বিপক্ষে ঘরের মাঠে তারা জিতেছে, পাকিস্তানকে তাদের দেশের মাটিতে হারানো তো অনেক বড় অর্জন।’

তিনি আরও বলেছেন, ‘আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন প্রয়োজন। তবে অবশ্যই সামনে এগোতে হলে কিছু জায়গায় তাদের কাজ করতে হবে। সিনিয়র ক্রিকেটাররা যারা অনেক ম্যাচ খেলেছে, দেশে যারা বড় সুপারস্টার, বড় ব্র্যান্ড, আপনাদের এত মনোযোগ প্রাপ্য কি না, সেটা দেখানোর সময় ছিল এটা। লিটন, মুশফিকুর, সাকিব যেভাবে ব্যাটিং করেছে, আমরা তেমন কিছু দেখিনি। তাদের অ্যাপ্রোচ দেখে তাদের কখনো হুমকি বলে মনেই হয়নি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে শুরুতে মুশফিক হয়তো ভালো খেলেছে। তবে এরপর মনে হয়েছে, ভারতকে চাপে ফেলার জন্য লড়াই করার বিশ্বাস ছিল না তাদের। এই কাজটাই সিনিয়র ক্রিকেটারদের করতে হয়।’

কিংবদন্তি ওপেনার গাভাস্কার বলেন, ‘আমার মনে হয় বাংলাদেশের ব্যাটসম্যানরা সম্ভবত ভুলে গিয়েছিল, এটা একটা টেস্ট ম্যাচ। এখানে তো অনেক সময়, আর এটা তো শেষ দিন ছিল। আমরা শান্তর কিছু শট দেখলাম, ব্যাটে-বলে ঠিকঠাক হলে দেখতে কিন্তু অসাধারণই মনে হয়। কিন্তু যখন তা হয় না, আপনার মনে হবে, আরে, সে কী করতে চাচ্ছে!’ ওপেনার সাদমানের সমালোচনা করে গাভাস্কার বলেন, ‘হাফ সেঞ্চুরির পর সাদমান অফ স্টাম্পের বাইরের বলে আলগা শট খেলে আউট হলো। অথচ তার দরকার ছিল এই ভিত্তির ওপর দাঁড়িয়ে সেঞ্চুরি তুলে নেওয়া।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১০

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১১

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১২

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৩

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৫

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

১৬

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

১৭

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

১৮

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৯

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

২০
X