বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ১১:৩৯ এএম
অনলাইন সংস্করণ

ধোনিকে ‘আনক্যাপড’ দেখাতে নিয়ম বদল, প্রশ্ন গাভাস্কারের

মহেন্দ্র সিং ধোনি (বাঁয়ে) ও সুনীল গাভাস্কার (ডানে)। ছবি : সংগৃহীত
মহেন্দ্র সিং ধোনি (বাঁয়ে) ও সুনীল গাভাস্কার (ডানে)। ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাম্প্রতিক আইপিএলে ক্যাপড আর আনক্যাপড ক্রিকেটারদের বেতন নিয়ে সিদ্ধান্তে তীব্র আপত্তি জানিয়েছেন ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কার। তার মতে, এই সিদ্ধান্ত ভবিষ্যতের ভারতীয় ক্রিকেটকে ঝুঁকির মুখে ফেলতে পারে। বিসিসিআই ২০২৫ আইপিএলের আগে যে নিয়ম বদলেছে, সেটিকে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে সুবিধা দিতে ‘নিয়মের অপব্যবহার’ বলেই মনে করছেন তিনি।

স্পোর্টস্টার-এ লেখা কলামে গাভাস্কার সরাসরি বলেন, ‘মহেন্দ্র সিং ধোনিকে আনক্যাপড খেলোয়াড় হিসেবে দেখাতে গিয়ে বেতনসীমা বাড়িয়ে ৪ কোটি রুপিতে তোলা হয়েছে। এটি একটি হতাশাজনক দৃষ্টান্ত, যেখানে প্রথা বা ন্যায়ের চেয়ে সুবিধা দেওয়াই মুখ্য হয়েছে।’

বিসিসিআই একটি পুরনো নিয়ম পুনরুজ্জীবিত করেছে, যা ২০২১ সালে বাতিল হয়েছিল। সেই নিয়ম অনুযায়ী, কোনো ভারতীয় খেলোয়াড় যদি আন্তর্জাতিক ক্রিকেট না খেলে পাঁচ বছর পার করে, তাহলে তাকে “আনক্যাপড” ধরা হবে। এই নিয়মই ধোনির ক্ষেত্রে প্রয়োগ করে চেন্নাই সুপার কিংস তাকে ‘আনক্যাপড’ ক্যাটাগরিতে রেখে মাত্র ৪ কোটি টাকায় ধরে রাখতে পেরেছে।

গাভাস্কারের মূল উদ্বেগ বড় অঙ্কে কেনা নতুন খেলোয়াড়দের নিয়ে। তিনি লিখেছেন, “অনেক আনক্যাপড খেলোয়াড় বিপুল অর্থ পেয়েই যেন খেলার প্রতি ক্ষুধা হারিয়ে ফেলে... সফল হোক বা না হোক, একজন প্রতিভাবান খেলোয়াড় হারিয়ে যাওয়াটাই ভারতীয় ক্রিকেটের ক্ষতি।”

তিনি আরও বলেন, ‘এত বছরেও কেউ একজন আনক্যাপড খেলোয়াড়ের উদাহরণ দেখাতে পারবেন না, যে উচ্চমূল্যে কিনে নিয়ে নিজের যোগ্যতা পুরোপুরি প্রমাণ করেছে।’

এই প্রেক্ষাপটে গাভাস্কার বিসিসিআইকে অনুরোধ করেছেন, যেন পুনরায় নিয়ম পরিবর্তনের সিদ্ধান্তটি বিবেচনা করে এবং আনক্যাপড খেলোয়াড়দের জন্য একটি নির্দিষ্ট বেতনসীমা নির্ধারণ করা হয়।

তার মতে, ‘খেলোয়াড়দের চাপ ও মূল্য যখন কমে, তখনই তারা আসল পারফরম্যান্স দেয়। তাই সামগ্রিকভাবে ভারতীয় ক্রিকেটকে রক্ষা করতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে।’

গাভাস্কারের এই মন্তব্য বিসিসিআই ও আইপিএলের ভবিষ্যৎ নীতিনির্ধারনে বড় প্রশ্ন তুলে দিয়েছে। আইপিএলের জৌলুশে যখন তরুণরা আকৃষ্ট হচ্ছে কোটিপতি হবার স্বপ্নে, তখন সাবধান করে দিলেন এক কিংবদন্তি – ক্রিকেট শুধু খেলার নাম নয়, দায়িত্বেরও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১০

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১১

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১২

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৩

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৪

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৫

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৬

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৭

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৮

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৯

পরশুরামে মানসিক ভারসাম্যহীন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

২০
X