স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৭:২৮ পিএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে প্রথমবারের মতো ‘স্মার্ট রিপ্লে সিস্টেম’

স্মার্ট রিপ্লে সিস্টেম। ছবি : সংগৃহীত
স্মার্ট রিপ্লে সিস্টেম। ছবি : সংগৃহীত

ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্ত আরও নিখুঁত করতে ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেটে চালু হয়েছিল স্মার্ট রিপ্লে সিস্টেম। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ব্যবহার করা হয় এ পদ্ধতি। এবার আন্তর্জাতিক ক্রিকেটে ‘স্মার্ট রিপ্লে সিস্টেম’ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

আর এর শুরুটা হচ্ছে বৃহস্পতিবার (৩ অক্টোবর) মাঠে গড়ানো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতি এ কথা জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ম্যাচ সম্প্রচারের জন্য এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যবহার করা হয়েছে ২৮টি ক্যামেরা। ১০ দলের অংশ গ্রহণে নবম আসরে সর্বমোট ম্যাচ হবে ২৩টি। আইসিসি জানিয়েছে প্রতিটি ম্যাচেই থাকবে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।

স্মার্ট রিপ্লে সিস্টেম ব্যবহার নিয়ে এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘টিভি আম্পায়ারকে নিখুঁত সিদ্ধান্ত নিতে সহায়তা করার জন্য ডিআরএসে এবার হক-আই স্মার্ট রিপ্লে সিস্টেম থাকবে। যার ফলে তাৎক্ষণিকভাবে বিভিন্ন এঙ্গেল থেকে ফুটেজ পর্যালোচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন আম্পায়াররা।’

কোনো সিদ্ধান্ত যাচাই করার ক্ষেত্রে রিভিউতে শুধুমাত্র ম্যাচ সম্প্রচারকারী ক্যামেরার ফুটেজের উপর নির্ভর করতে হতো টিভি আম্পায়ারদের। স্মার্ট রিভিউ সিস্টেম যুক্ত হওয়ার পর সেটাতে অনেক পরিবর্তন আসে। সম্প্রচারকারী ক্যামেরার পাশাপাশি মাঠে আরও ৮টি হক-আই ক্যামেরা ব্যবহার করা হয়। নতুন নিয়মে একই রুমে বসে থাকা হক অপারেটরদের কাছ থেকে ইনপুট নেবেন টিভি আম্পায়াররা।

ফলে তৃতীয় আম্পায়ার ও হক-আই অপারেটরদের মাঝে সংযোগ স্থাপনের জন্য এখন থেকে সম্প্রচারকারী পরিচালকের প্রয়োজন পড়বে না। যে কোনো বলের রিপ্লে দেখতে নিজের কক্ষে থাকা হক-আই পরিচালনা ব্যক্তিদের কাছ থেকে সরাসরি ফুটেজ পাবেন টিভি আম্পায়ার।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ-স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হবে নারী বিশ্বকাপের নবম আসর। যদিও বৈশ্বিক এ টুর্নামেন্টের আয়োজন ছিল বাংলাদেশ। তবে ক্ষমতার পালাবদলের পর সৃষ্ট পরিস্থিতির অযুহাতে বাংলাদেশ থেকে সরিয়ে মরুর দেশটিতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১১

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১২

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৩

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৪

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৫

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৬

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৭

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৮

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৯

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

২০
X