স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০৪:৫৩ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলের এক নিয়ম নিয়ে দলগুলো অখুশি

আইপিএলের ট্রফি। ছবি : সংগৃহীত
আইপিএলের ট্রফি। ছবি : সংগৃহীত

কয়েক দিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম সংক্রান্ত নিয়ম প্রকাশ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর একটি নিয়ম নিয়ে বেশ অসন্তুষ্ট আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। বিশেষ করে রাইট-টু-ম্যাচের নিয়মটি মানতে পারছে না দলগুলো। চিঠি লিখে প্রতিবাদ জানানো হয়েছে বিসিসিআইকে।

বোর্ডের নিয়মে বলা রয়েছে, কোনো ক্রিকেটারের ক্ষেত্রে রাইট-টু-ম্যাচ প্রয়োগ করার আগে যে দল তাকে সর্বোচ্চ দামে কিনতে চাইছে, সে দলকে আরও একবার দাম বাড়ানোর সুযোগ দেওয়া হবে। আর সে দাম যে কোনো মূল্যের হতে পারে। ঠিক এ জায়গায় আপত্তি জানিয়েছে আইপিএলের দলগুলো।

উদহারণস্বরূপ বলা হয়, মুস্তাফিুজর রহমানের ‘রাইট-টু-ম্যাচের অধিকার রয়েছে চেন্নাই সুপার কিংসের (সিএসকে) কাছে। যেহেতু গত মৌসুমে সিএসকেতে খেলেছেন বাংলাদেশের কাটার মাস্টার।

এবার ধরা যাক, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুস্তাফিজের দাম হাঁকিয়েছে ৪ কোটি। তখন সিএসকে প্রশ্ন করা হবে তারা রাইট-টু-ম্যাচ করতে চায় কি না। যদি তারা রাজি হয়, সেক্ষেত্রে নতুন নিয়ম অনুযায়ী কেকেআর মুস্তাফিজের দাম বাড়ানোর সুযোগ পাবে।

আবারও ধরে নেওয়া যাক, কেকেআর মুস্তাফিজের নতুন দাম হাঁকল ১০ কোটি। সে ক্ষেত্রে চেন্নাইকে রাইট-টু-ম্যাচ প্রয়োগ করে ১০ কোটি দিয়েই মুস্তাফিজকে কিনতে হবে। আর যদি কেকেআর দাম বাড়াতে রাজি না হয় তাহলে আগের দাম ৪ কোটি দিয়ে মুস্তাফিজকে কিনতে পারবে সিএসকে।

এখন দলগুলোর দাবি, ‘রাইট-টু-ম্যাচ’-এর আসল উদ্দেশ্য একজন ক্রিকেটারের প্রকৃত বাজারদর প্রতিষ্ঠিত করা। যদি একটি দলকে অন্যায্যভাবে সেই ক্রিকেটারের দাম বাড়ানোর অধিকার দেওয়া হয়, তাহলে সে উদ্দেশ্য পূরণ হবে না। এ ক্ষেত্রে একজন ক্রিকেটারের এমন দাম উঠে যেতে পারে, যার যোগ্য তিনি নন। এই নিয়মের প্রতিবাদ করে বিসিসিআইকে চিঠি পাঠিয়েছে আইপিএলের কয়েকটি দল।

আরও বেশি তারকা ক্রিকেটারকে টানতে নিলামে এ নিয়ম চালু করেছে বিসিসিআই। তবে ভারতীয় গণমাধ্যমের দাবি, এই নিয়ম বহাল রাখলে, মেগা নিলামের আগে বেঁকে বসতে পারে বেশির ভাগ দল।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X