সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৪:১০ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৪:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল মালিকদের বৈঠকে হট্টগোলে জড়ান শাহরুখ!

শাহরুখ খান। ছবি : সংগৃহীত
শাহরুখ খান। ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মুম্বাইয়ের সদর দপ্তরে সচিব জয় শাহর সঙ্গে বৈঠকের বসেছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মালিকরা। ভারতীয় গণমাধ্যমের দাবি সেই বৈঠকে পাঞ্জাব কিংসের মালিক ওয়াদিয়ার সঙ্গে বিবাদে জড়ান বলিউড বাদশাহ ও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক শাহরুখ খান।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট এই খবর প্রকাশ করলেও তা অস্বীকার করেছেন ওয়াদিয়া। আর কোনো বক্তব্য পাওয়া যায়নি শাহরুখের। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয় বোর্ডের সঙ্গে আইপিএল দলগুলোর বৈঠকে কেকেআরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শাহরুখ।

সেখানে আইপিএলের মেগা নিলাম নিয়ে ওঠে আলোচনা। এই নিলামের বিরুদ্ধে নিজের শক্ত অবস্থান তুলে ধরে শাহরুখ। পুরোপুরি তুলে দেওয়ার পক্ষে নিজের মত দেন তিনি। এ ছাড়া ক্রিকেটার ধরে রাখার নীতি নিয়েও কথা বলেন শাহরুখ।

এসব নিয়ে ওয়াদিয়া আপত্তি করলে তর্কে জড়িয়ে পড়েন শাহরুখ। এ ঘটনায় বিস্মিত হয়ে পড়েন অন্য কর্তারা। বর্তমানে প্রতি তিন বছর পরপর হয় মেগা নিলাম। একটি দল সর্বোচ্চ চার ক্রিকেটার ধরে রাখতে পারে। আর রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে কিনতে পারে একজন। ফলে মেগা নিলামের আগে সেরা চার ক্রিকেটার রেখে বাকিদের ছেড়ে দিতে হয় দলগুলোকে।

এ ছাড়া প্রতিবছর হয় মিনি নিলাম। এই নিলামের আগে ক্রিকেটার ছাড়ার নিয়ম নেই। শুধু ভালো পারফরম্যান্স করতে না পারা ক্রিকেটারদের বদল করে অনেক ফ্র্যাঞ্চাইজি।

মূলত মেগা নিলামের নিয়ম নিয়ে শাহরুখ খানের সঙ্গে তর্কে জড়ালেও এই ঘটনার কথা অস্বীকার করেন ওয়াদিয়া। বৈঠক শেষে তিনি বলেছেন, ‘আমি শাহরুখকে ২৫ বছরেরও বেশি সময় ধরে চিনি। ওনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। প্রত্যেকে নিজেদের মতামত জানিয়েছে। তার পক্ষে সে যুক্তি দিয়েছে। দিনের শেষে যারা এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত তাদের মতামতই প্রাধান্য দিতে হয়। আশা রাখি বোর্ড যেটা ভাল মনে করবে সেটাই করবে।’

মেগা নিলামের নিয়মের পরিবর্তন আনতে শাহরুখ খানকে সমর্থন দিয়েছেন কাব্য মরান। মেগা নিলাম তুলে ধরার পক্ষে সানরাইজার্স হায়দরাবাদের মালিক বলেন, ‘একটা দল গড়ে তুলতে অনেক সময় লাগে। অনেক বিনিয়োগ দরকার হয়। তরুণ ক্রিকেটারদের পরিণত করে তুলতে সময় লাগে। তিন বছর অক্লান্ত পরিশ্রমের পর অভিষেক শর্মার মতো ক্রিকেটার ধারাবাহিক ভাবে ভালো খেলছে। বাকি দলগুলোতেও এ রকম উদাহরণ রয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X