স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ০২:৫০ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় একাদশে দুই বদল, টাইগারদের কেমন হবে?

ভারত ও বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
ভারত ও বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের পর প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে বিধ্বস্ত হয় বাংলাদেশ দল। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যা মুখোমুখি হবে দুদল। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যানে সাড়ে ৭টায়।

ভারতীয় গণমাধ্যমে দাবি এ ম্যাচের একাদশে দুটি পরিবর্তন আনতে পারে ভারতীয়। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে সিরিজ বাঁচানেরা ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ।

ভারতীয় দুই পরিবর্তনের একটি হতে পারেন তরুণ পেসার মায়াঙ্ক যাদব। টাইগারদের বিপক্ষে অভিষেক ম্যাচে ২১ রানে নেন ১ উইকেট। ওভার লোড ম্যানেজমেন্টের কারণে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাকে বিশ্রাম দিতে পারে। ভারতীয় গণমাধ্যমের দাবি তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন ২২ বছর বয়সী পেসার হারশিত রান।

প্রথম ম্যাচে অভিষেক হয় অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডির। তবে বোলিংয়ে রংহীন থাকলে ব্যাটিং ১৫ বলে ১৬ রানে ইনিংস খেলেন এ অলরাউন্ডার। তাকেও বিশ্রাম দেওয়া হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। একাদশে ফিরতে পারেন তিলক ভার্মা।

গুঞ্জন রয়েছে এ ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে একটি পরিবর্তন। প্রথম ম্যাচে বাজে বোলিং করা তাসকিন আহমেদের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে তরুণ পেসার তানজিম হাসান সাকিবকে। বুদ্ধিদীপ্ত বোলিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের নজর কেড়েছিলেন ডানহাতি এ পেসার।

প্রথম ম্যাচে দ্রুত আউট হলেও ঠিক থাকবে ওপেনিং জুটি। লিটন কুমার দাসের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে পারভেজ হোসেন ইমনকে। তিন নামবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চারে তাওহীদ হৃদয়। এরপরে নামবেন নিজের শেষ টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামা অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

এ ছাড়া ফিনিশারের ভূমিকায় থাকবেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি অনিক ও রিশাদ হোসেন। অলরাউন্ডার স্লটে রিশাদকে সঙ্গ দেবেন মেহেদী হাসান মিরাজ। দিল্লির ব্যাটিং-বান্ধব উইকেটে খেলানো হতে পারে তিন পেসারকে। মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামের সঙ্গে যুক্ত হতে পারেন তানজিম হাসান সাকিব।

দুই দলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ : পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

ভারত : অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), রিয়ান পরাগ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, তিলক ভার্মা, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর, আর্শদ্বীপ সিং, হারশিত রানা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X