স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩, ০৪:২০ পিএম
অনলাইন সংস্করণ

হঠাৎ মিরপুরে তামিম

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ শেষে আচমকা অবসরের ঘোষণা দেন ওপেনার তামিম ইকবাল। পরের দিনই প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভেঙে ফিরে আসেন দেশসেরা ওপেনার। লন্ডন থেকে চিকিৎসা নিয়ে এসে গত পরশু ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন বাঁহাতি ব্যাটার। তবে আজ হঠাৎ বিসিবি ভবনে আসেন তামিম ইকবাল।

রোববার (৬ আগস্ট) বিসিবিতে আসেন তামিম ইকবাল। মূলত মেডিকেল টিমের সঙ্গে পুনর্বাসন নিয়ে কথা বলার জন্যই বিসিবি কার্যালয়ে যান দেশসেরা ওপেনার। বিসিবি ছাড়ার আগে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের সঙ্গেও দেখা করেন তামিম।

গত ৩১ জুলাই লন্ডন থেকে কোমরের চোটের চিকিৎসা করিয়ে দেশে ফেরেন তামিম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, লন্ডন থেকে ইনজেকশন নিয়ে আসায় আগামী সাতদিন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন এই বাঁহাতি ব্যাটার। তারপর এক সপ্তাহ ফিটনেস এবং পুনর্বাসন নিয়ে কাজ শুরু করবেন তামিম। মেডিকেল টিমের সঙ্গে এসব নিয়ে আলাপ করেই বিসিবি ছেড়ে যান তামিম।

পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবে সম্পূর্ণ হলেই আগামী ১২ থেকে ১৪ দিন পর তিনি পুরোদমে অনুশীলনে ফিরতে পারবেন তামিম। তবে ঝুঁকি নিলে এশিয়া কাপ খেলতে পারতেন এই ওপেনার। কিন্তু মেডিকেল টিম ও তামিম আলোচনা করেই এশিয়া কাপ না খেলার সিদ্ধান্ত গ্রহণ করেন।

আগামী সেপ্টেম্বর মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে ক্রিকেট ফিরবেন তামিম ইকবাল। সেই সিরিজ শেষে ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত যাবে বাংলাদেশ দল।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, দলিল লেখক গ্রেপ্তার

এনপলি গ্রুপের বার্ষিক পরিবেশক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত

গণতন্ত্রে জবাবদিহি অনির্দিষ্টকাল এড়িয়ে যাওয়া যায় না: শশী থারুর

বিশ্বকাপের পর নীরব মেসি, তার শেষ ম্যাচ নিয়ে মুখ খুললেন পারেদেস

দেশের ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বন্ধের নির্দেশ

প্রেমিকের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেন অথৈ

অপূর্ণ প্রেম নিয়ে মুখ খুললেন শাকিব খান

গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ 

বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, থাকবেন স্পিকারের বাসভবনে

মালদ্বীপ পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

১০

৫ বছরে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে: বিদ্যুৎমন্ত্রী 

১১

বাকি ২ দাবিও মেনে নেওয়ার আশ্বাস সরকারের, আন্দোলন স্থগিতের আভাস

১২

আশুলিয়ায় ফিল্মি স্টাইলে পুলিশ-সন্ত্রাসী গোলাগুলি, জিম্মি উদ্ধার

১৩

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ খসে পড়ছে পলেস্তারা

১৪

দেশে কার্যক্রম শুরু করল ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

১৫

আকিজ এভিয়েশনের বাণিজ্যিক হেলিকপ্টারের পরিষেবা চালু

১৬

২০৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বিশেষ সুবিধা

১৭

ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে ৪০, এক দিনে হাসপাতালে ভর্তি ৪৩৯

১৮

হাত জোড় করে শিক্ষক বললেন, ‘তোমরা আমার ক্ষতি করো না’

১৯

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

২০
X