কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০৪:৪২ পিএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

‘তুমি কে, আমি কে, সাকিবিয়ান’, বলতেই পিটুনি

মিরপুরে সাকিব ভক্তদের ওপর বহিরাগতদের হামলা। ছবি : সংগৃহীত
মিরপুরে সাকিব ভক্তদের ওপর বহিরাগতদের হামলা। ছবি : সংগৃহীত

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বাহিরে সাকিবের নাম ধরে স্লোগান দিতেই সাকিব ভক্তদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে সাকিব ভক্তদের ওপর কারা হামলা করেছে তা জানা যায়নি।

রোববার (২০ অক্টোবর) দুপুর থেকে সাকিবকে দেশে ফিরিয়ে শেষ টেস্ট খেলার সুযোগ দেওয়ার দাবিতে শ’খানেক ভক্ত অবস্থান নেন সেখানে।

অবস্থানকালে তারা ‘তুমি কে, আমি কে, সাকিবিয়ান, সাকিবিয়ান।’ ‘কানপুর না মিরপুর, মিরপুর, মিরপুর’সহ নানা স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, সাকিব দেশের হয়ে অনেক সম্মান বয়ে এনেছেন। তাকে তাই দেশের মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ দেওয়া হোক।

স্টেডিয়ামের রাস্তায় বসে সাকিব ভক্তরা অবস্থান নিয়ে তাদের দাবি জানাতে থাকেন। এই সময় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। অবস্থান কর্মসূচি চলার একপর্যায়ে কয়েকজন লোক গিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলার পর সাকিব ভক্তরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।

সাকিবের নারী ভক্ত মাহফুজা গণমাধ্যমকে বলেন, ‘আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলাম। আমাদের দাবি জানাচ্ছিলাম। অথচ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে হুট করে কয়েকজন এসে আমাদের ওপর হামলা চালায়। তারা হামলাকারীদের প্রতিহত না করে উল্টো আমাদেরও ধাওয়া দিয়েছেন।’

এই ব্যাপারে জানতে চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ বক্তব্য দিতে রাজি হননি। পুরো ঘটনার সময় দক্ষিণ আফ্রিকা দল মাঠের ভেতরে অনুশীলন করছিল।

ভারত সফরে কানপুর টেস্টের আগে অবসরের ঘোষণা দেন সাকিব। তিনি জানান নিরাপত্তা দিলে শেষ টেস্টটা খেলতে চান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে। বিসিবি সভাপতি শুরুতে নিরাপত্তার আশ্বাস না দিলেও পরে সাকিবকে দেশে আনার প্রক্রিয়া শুরু করেন। সাকিবকে রেখেই ঘোষিত হয় প্রথম টেস্টের দল। যুক্তরাষ্ট্র থেকে দেশের পথে রওয়ানাও দেন সাকিব। কিন্তু দুবাই আসার পর সরকারের পক্ষ থেকে তাকে দেশে ফিরতে বারণ করা হয়।

ওইদিনই সাকিবের বিরুদ্ধে কর্মসূচি পালন করেন একদল। তারা সাকিবের শাস্তিও দাবি করেন। সাকিবের দেশে ফেরা বাতিল হয়ে গেলে আবার আন্দোলনে নামেন সাকিব ভক্তরা। সাকিবকে দেশে ফেরানোর দাবিতে গত দুদিন ধরে বিক্ষোভ চালাচ্ছিলেন তারা।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১০

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১২

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

১৪

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৫

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৬

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৭

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৮

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৯

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

২০
X