মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১২:২৬ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ১২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

তাইজুলের ৫ উইকেটের পরও চট্টগ্রামে প্রোটিয়া দাপট

চট্টগ্রাম টেস্টেও দুর্দান্ত বোলিং করেছেন তাইজুল। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম টেস্টেও দুর্দান্ত বোলিং করেছেন তাইজুল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চলমান চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে হতাশার পর দ্বিতীয় দিনে টাইগার বোলাররা ঘুরে দাঁড়ালেও দক্ষিণ আফ্রিকার শক্তিশালী ব্যাটিং লাইনআপ প্রোটিয়াদের রান ৪০০ পার করেছে।

বুধবার (৩০ অক্টোবর) টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চ বিরতি পর্যন্ত প্রথম ইনিংসে প্রোটিয়াদের সংগ্রহ ৫ উইকেটে ৪১৩ রান, যেখানে তারা দুই উইকেট হারিয়ে দিন শুরু করেছিল। তবে পরবর্তী পাঁচ রানের ব্যবধানে তাদের আরও তিনটি গুরুত্বপূর্ণ উইকেটের পতন হয়। প্রথম টেস্টের পর আবারও ৫ উইকেট শিকার করেন স্পিনার তাইজুল ইসলাম।

স্পিনার তাইজুল ইসলামের দারুণ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে কিছুটা চাপ অনুভব করে। দিনের প্রথম ঘণ্টায় প্রোটিয়াদের দারুণ শুরুর পর তাইজুল দারুণ বোলিং করেন। প্রথমে বেডিংহাম (৫৯) ছক্কা মারতে গিয়ে বোল্ড হলে তাইজুল তার তৃতীয় উইকেটের দেখা পান। পরে ১৭৭ রানে ইনিংস খেলা ডি জর্জিকে এলবিডব্লিউ করেন। এ ছাড়া এরপর আগের টেস্টর সেঞ্চুরিয়ান কাইল ভেরিয়েনেকে শূন্য রানে আউট করেন তিনি । তার দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ৩৯১।

তবে এর আগে প্রথম ঘণ্টায় বাংলাদেশের বোলাররা খুব বেশি সুবিধা করতে পারেননি। নতুন দিনে প্রথম ঘণ্টা দক্ষিণ আফ্রিকা ১৫ ওভার ব্যাটিং করে ৫৯ রান সংগ্রহ করেছে, যেখানে ডি জর্জি ও বেডিংহামের বড় জুটির ফলে প্রোটিয়ারা স্বাচ্ছন্দ্যেই প্রথম সেশন নিজেদের নিয়ন্ত্রণে রাখে। তবে শেষের ৩ উইকেটে কিছুটা স্বস্তি নিয়ে বাংলাদেশ লাঞ্চে গেছে।

এদিকে, তাইজুল আজকের দিনের ৩ উইকেট ও আগের দিনের ২ উইকেট মিলে ৫ উইকেট নিয়েছেন এবং তার দুর্দান্ত স্পেলের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপে কিছুটা হলেও চাপ তৈরি করতে পেরেছেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১০

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১১

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১২

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১৩

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১৪

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১৫

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৬

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৭

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৯

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

২০
X