স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৮:২১ পিএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জয়ের জন্য শান্তদের ২৩৬ রানের লক্ষ্য দিল আফগানরা

ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

আফগানদের ৭১ রানে ৫ উইকেট তুলে নেওয়ার পর বাংলাদেশ নিশ্চয়ই আশায় ছিল স্বল্প রানে আফগানদের বেঁধে ফেলার। তবে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি ও মোহাম্মদ নবী সেটি হতে দিলেন না। এই দুই জনের ১০৪ রানের জুটি ম্যাচে ফেরায় বাংলাদেশকে। আর তাতে ভর করেই শারজায় লড়াই করার মতো সংগ্রহ করতে পেরেছে আফগানিস্তান।

বুধবার (৬ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজায় বাংলাদেশ ও আফগানদের মধ্যে প্রথম ওয়ানডেতে প্রথমে ব্যাট করে সব উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে আফগানরা। আফগানদের পক্ষে সর্বোচ্চ রান আসে মোহাম্মদ নবীর (৮৪) ব্যাট থেকে। বাংলাদেশের পক্ষে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ নেন ৪টি করে উইকেট।

শারজায় ম্যাচের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পান তাসকিন। বরাবরই তাসকিনের বলে দূর্বল আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ফিরেন ৫ রান করে। কিছুদিন আগেও তাসকিনের বলে আউট হওয়া গুরবাজ যেন মানসিকভাবে পিছিয়ে পড়েন তাসকিনের বলের সামনে। এরপর নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসে মোস্তাফিজুরও আঘাত হানেন। তার বল কাট করতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মাত্র ২ রান করা রহমত শাহ।

এরপর ম্যাচের দশম ওভারে মোস্তাফিজুরের জোড়া আঘাত ফেরান আলোচিত ওপেনার সেদিকুল্লাহ অটল ও আজমতউল্লাহকে। ৩৫ রানে ৪ উইকেট হারানো অবস্থায় হাশমতউল্লাহ শাহিদি ও গুলবাদিন নাইব ইনিংস গড়ার চেষ্টা করেন, তবে তাসকিন তাদের ৩৬ রানের এই জুটিটিও ভেঙে দেন। এরপর নবি ও শাহিদি ১০৪ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ৮৭ বলে ফিফটি করেন শাহিদি, আর নবি ৫২ বলে ফিফটি স্পর্শ করেন।

ব্যক্তিগত ৫২ রানে শাহিদি আউট হলে ভাঙে এই জুটি। তবে নবি একপ্রান্তে টিকে থেকে ৮৪ রানের ইনিংস খেলেন। শেষদিকে নাঙ্গেয়ালিয়া খারোতের অপরাজিত ২৮ রানে আফগানিস্তান দুইশ পেরোনো সংগ্রহ গড়ে।

শেষের দিকে মোস্তাফিজ ও তাসকিন দুজনেরই ৪ উইকেট হয়। আশা ছিল একজন ফাইফার পাবেন। তবে শেষ উইকেটটি রান আউট হওয়ায় তা আর হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলায় তেহরানের প্রতিক্রিয়া

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

১৮১৮ সালের ম্যাগনেট জাতীয় লোহার পিলার উদ্ধার

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

মেয়াদ বাড়ল ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

নওগাঁয় এক দিনে ৪ জনের মরদেহ উদ্ধার

বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

১০

ডিপজলের বিরুদ্ধে মামলা 

১১

ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

ফোক স্টুডিও বাংলায় কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

১৩

বন্যাদুর্গত ২ শতাধিক পরিবারকে খতমে নবুওয়তের সহায়তা

১৪

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

১৫

নির্ভরা

১৬

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

১৭

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

১৮

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

১৯

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

২০
X