ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সমতার সুযোগ দেখছেন মিরাজরা

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

শারজায় সিরিজের প্রথম ম্যাচে প্রতিপক্ষের সামনে পাত্তাই পায়নি বাংলাদেশ। ৯২ রানে জিতে সিরিজে ১-০-তে এগিয়ে গেছে স্বাগতিক আফগানিস্তান। এবার সিরিজ বাঁচানোর বড় চ্যালেঞ্জের সামনে নাজমুল হোসেন শান্তর দল।

শনিবার (৯ নভেম্বর) একই মাঠে বাংলাদেশ সময় বিকেল ৪টায় গুরুত্বপূর্ণ ম্যাচটিতে মাঠে নামবেন তারা। দলের সহঅধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, সিরিজে ঘুরে দাঁড়াতে প্রস্তুত তারা। প্রথম ম্যাচ হেরে গেলেও এখনই সবকিছু শেষ মানতে রাজি নন তিনি। শুক্রবার (৮ নভেম্বর) দ্বিতীয় ওয়ানডের আগে অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিরাজ এসব কথা বলেন।

চোট আর অসুস্থতাজনিত কারণে আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা কিছুটা চ্যালেঞ্জিং হচ্ছে বাংলাদেশের। সিরিজের আগেই জ্বরে ভুগতে থাকায় স্কোয়াডে সুযোগ মেলেনি লিটন দাসের। প্রথম ম্যাচের পর আঙুলে পাওয়া চোটে ছিটকে গেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিমও। সমতায় ফেরা কতটা চ্যালেঞ্জিং হবে—এমন প্রশ্নে মিরাজ বলেছেন, ‘যেহেতু আমাদের সুযোগ আছে। একটা ম্যাচ হেরেছি, এখনো দুইটা ম্যাচ আছে। সুতরাং, আমরা দুইটা ম্যাচ চিন্তা না করে পরবর্তী ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’

প্রথম ম্যাচে হঠাৎ করে ব্যাটিং ব্যর্থতা এবং ম্যাচ হেরে যাওয়ায় অভ্যস্ততার সঙ্গে তুলনা করলেন তিনি। প্রায় ৮ মাস পর ওয়ানডে খেলতে নামাতে নাকি এমন হয়েছে, ‘আমরা একটা ম্যাচ খেলেছি এখানে। ৭-৮ মাস পর খেলেছি। সবার মাঝে ওই জিনিসটাও একটু কাজ করছিল, অনেকদিন পর আমরা ওয়ানডেতে খেলছে। আমরা প্রস্তুতিটা ওইভাবে নিচ্ছি, আশা করি যেহেতু অনেকদিন পর এই মাঠে খেলছি। ভালো মোমেন্টাম কীভাবে পেতে পারি, সেটার প্রস্তুতি নিচ্ছি।’

আফগানদের সঙ্গে এমন শুরুর পর ঘুরেফিরে একই প্রশ্ন আসছে! আফগান জুজুতেই কি বারবার আটকে যাচ্ছে? মিরাজ অবশ্য এসবে বিশ্বাস করতে চাইলেন না। উল্টো নিজেদের অতীত সাফল্য তুলে ধরলেন অভিজ্ঞ এই অলরাউন্ডার, ‘আফগানিস্তানের সঙ্গে এর আগে তো আমরা অনেক জিতেছি। ওয়ানডেতেও তো জিতেছি প্রথম ম্যাচে, বিশ্বকাপে (২০২৩, ভারত)। তারপর দেশের মাটিতে টি-টোয়েন্টি জিতেছি, এর আগে আমরা সিরিজ জিতেছি বাংলাদেশের মাটিতে। ব্যাপারটা এমন নয় যে, আমরা ওদের সঙ্গে একটা ম্যাচ হেরেছি আর আমাদের সব চলে গেছে। এরকম কোনো কিছু নয়।’

আন্তর্জাতিক ক্রিকেটে সব দলই প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জ। এখানে কেউ এগিয়ে বা পিছিয়ে এভাবে ভাবতে চান না তিনি, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি দলই ভালো মানের। আপনি কখনো কোনো দলকে ছোট বলতে পারবেন না। সুতরাং আমরা যেটা চেষ্টা করছি, একটা ম্যাচ আমাদের খারাপ হয়েছে। আমরা হয়তো যেভাবে আশা করেছিলাম উইকেটটা আমাদের সঙ্গে সেরকম আচরণ করেনি। বলছি এটাই, আমরা যারা ব্যাটার ছিলাম, সেট ব্যাটার ছিলাম—তাদের দায়িত্বটা নেওয়া উচিত ছিল।’

প্রথম ম্যাচে সেটা পারেনি বলেই ম্যাচটা বাজেভাবে হেরেছিলেন তারা। তবে এবার আর একই ভুল করতে চান না। অনুশীলনে নিজেদের ত্রুটিগুলো শুধরে তোলার চেষ্টা করে গেছেন মিরাজ-নাজমুলরা। এবার সেটার প্রতিফলন রাখতেই বিকেলে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছেন তারা। সিরিজ বাঁচাতে বিকল্প আর কোনো কিছুই নেই তাদের সামনে। অন্যদিকে আফগানরা চাইবে এক ম্যাচ রেখেই সিরিজ নিশ্চিত করতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে পুনরায় ফ্লাইট চালু করতে আগ্রহী লুফথানসা

রাতের আঁধারে বাংলাদেশে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক ৪

করপোরেট রূপান্তরের নতুন যাত্রায় সুপার স্টার গ্রুপ

ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের ক্লাস নিয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন বিআরটিএ পরিচালকের

হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

নবনিযুক্ত উপাচার্যের কর্মযজ্ঞে শাবিপ্রবি

টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

জামায়াতের অধিকাংশ এমপি জাফর ইকবালের মতো: রাশেদ খাঁন

১০

চিহ্নিত সন্ত্রাসী ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা

১১

প্রধান শিক্ষিকা চাঁদা চান-নিয়ে যান স্কুলের সম্পদ, অভিযোগ অন্য দুই শিক্ষিকার

১২

ঘূর্ণিঝড়ে ঘর হারানো বৃদ্ধার বসবাস খোলা আকাশের নিচে 

১৩

সড়কের পাশে রক্তাক্ত বৃদ্ধকে ফেলার সময় মাইক্রোচালক আটক

১৪

কৃষক কবির হোসেনের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রতিমন্ত্রী টুকুর

১৫

নতুন ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ সামনে আনল উত্তর কোরিয়া

১৬

২ ম্যাচ শেষে নকআউটের পথে যেসব দল

১৭

এই সিনেটররা আমার কাজ কঠিন করে তুলেছেন: ট্রাম্প

১৮

জাপানের অভিজ্ঞতায় প্রাথমিক শিক্ষায় ব্যাপক সংস্কার আনা হবে: ববি হাজ্জাজ

১৯

অবশেষে যমজ কন্যা সন্তানসহ স্বামীর ঘরে ফিরলেন রিনা

২০
X