স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০২:১০ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০২:১৬ এএম
অনলাইন সংস্করণ
ব্র্যাক ইপিএল ক্রিকেট

ক্যাডেট, বিমানবাহিনী ও নৌবাহিনীর জয়

বাউন্ডারি ঠেকানোর চেষ্টায় তিন সতীর্থ। পুরোনো ছবি
বাউন্ডারি ঠেকানোর চেষ্টায় তিন সতীর্থ। পুরোনো ছবি

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড কর্পোরেট অ্যামেচার ক্রিকেটে শনিবার (৯ নভেম্বর) জয় পেয়েছে ক্যাডেট একাদশ, বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনী।

ব্র্যাক ব্যাংককে ৬ উইকেটে হারিয়েছে ক্যাডেট একাদশ। সেনা কল্যাণ সংস্থাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। আরেক ম্যাচে অল-স্টারকে ৬৭ রানে হারিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

পুলিশ স্টাফ কলেজ মাঠে প্রথমে ব্যাট করতে নামা ব্র্যাক ব্যাংক লিমিটেড নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৪৬ রানের ইনিংস খেলেন তৌহিদুল ইসলাম। জবাব দিতে নেমে এ কে এম হুসনা হাবিব মেহেদির ৩৬ বলে ৭২ রানের ঝড়ো ইনিংসে ক্যাডেট একাদশ ১৮.৩ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে। বিকেএসপি ১ নম্বর মাঠে প্রথমে ব্যাট করা সেনা কল্যাণ সংস্থা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৩ রান তুলতে পারে। আলী আসাব উদ দৌলা হিরা সর্বোচ্চ ৩৫ রান করেন।

জবাবে নাঈমুল হাসানের ১৮ বলে ৩৩ রানের ইনিংসের কল্যাণে ১৭.১ ওভারে ৪ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে বিমানবাহিনী। পুলিশ স্টাফ কলেজ গ্রাউন্ডে আরেক ম্যাচে আকিফুর রহমান (৫০), রাফসান বুলবুল (৫৭), নাঈম হোসেন (২২) ও বাশার আলীর (২১) কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২০৬ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ নৌবাহিনী। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৩৯ রান তুলতে পারে অল-স্টার।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যারাডোনার কাছেও ২-১ গোলে হেরেছিল ইংল্যান্ড

নতুন ভোটার হওয়ার সুযোগ দিচ্ছে ইসি, সময় ১৫ দিন

গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে টপকে শীর্ষে মেসি

টানা চতুর্থ দিনের মতো বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

এবার জর্ডানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা

কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

নিখোঁজের ৩ মাস পর লেবানিজ সেনার মরদেহের সন্ধান দিল ইসরায়েল

টর্চারসেলে আটকে ৩ শ্রমিককে নির্যাতন, ২ সন্ত্রাসী গ্রেপ্তার

৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় নারী নিহত

১০

ইতিহাসের এই দিনে

১১

প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৩

নতুন দফার হামলা সম্পন্নের ঘোষণা যুক্তরাষ্ট্রের

১৪

১০ হাজার পুলিশ নিয়োগ দেবে সরকার

১৫

ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

১৬

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরীর

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

আমরা প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে হিমশিম খাচ্ছিলাম: হ্যারি কেইন

১৯

এই দলকে ভাষায় বর্ণনা করা কঠিন: স্কালোনি

২০
X