স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ

শান্তকে ছাড়াই শেষ ম্যাচে মাঠে নামবে টাইগাররা

নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে বিকেলে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। তবে কয়েক ঘন্টা পর শুরু হওয়া ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। কুঁচকির চোটের কারণে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে খেলতে পারছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সোমবার (১১ নভেমম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি শুরু হবে। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতা থাকায় এই ম্যাচটিই এখন হয়ে উঠেছে সিরিজের 'ফাইনাল'।

গত ৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ১১৯ বলে ৭৬ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন অধিনায়ক শান্দ। তবে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পাওয়ায় ম্যাচের পর তাকে বিশ্রামে যেতে হয়। এমআরআই রিপোর্টে দেখা গেছে, চোটটি গুরুতর এবং এতে দ্রুত সেরে উঠতে অন্তত এক সপ্তাহ লাগতে পারে। এই চোটের কারণে আজকের ম্যাচে নাজমুল খেলতে পারবেন না, তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।

এ চোটের জন্য নাজমুলকে সম্ভবত আরও কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে। এমনকি ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও তার খেলা অনিশ্চিত। বাংলাদেশ দলের একটি সূত্র জানিয়েছে, প্রথম টেস্টে নাজমুলের মাঠে নামার সম্ভাবনা কম। কারণ পূর্ণ সুস্থতা না পেলে তাঁর চোট আরও খারাপ হতে পারে।

শারজার প্রথম ওয়ানডের পরই বাংলাদেশ হারিয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে। আঙুলের চোটের কারণে শুধু এই সিরিজই নয়, তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও ছিটকে গেছেন।

মুশফিকের পর নাজমুলের চোটে আফগানিস্তানের বিপক্ষে ছোট্ট সিরিজটি বাংলাদেশের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১০

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১১

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১২

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

১৩

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

১৪

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

১৫

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

১৬

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

১৭

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

১৮

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

১৯

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

২০
X