ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

মোস্তাফিজের ছুটি নিয়ে ভাবছে বিসিবি

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

সন্তান সম্ভাব্য স্ত্রীর পাশে থাকতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে চাচ্ছেন না মোস্তাফিজুর রহমান। ছুটি চেয়ে ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠিও দিয়েছেন বাঁ হাতি এই পেসার। তবে তার ছুটি নিয়ে ভাবছে বিসিবি। পুরো সিরিজের জন্য লাগবে নাকি যেকোনো এক সংস্করণ, সেসব নিয়েও আলাপ করবে বলে জানা গেছে।

বোর্ডের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, ‘এটা সত্য যে সে ওই সফর থেকে ছুটির আবেদন করেছে। কিন্তু আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। যেহেতু হাতে আরও সময় আছে, আমরা তার সঙ্গে আলাপ করে দেখব সে কোন সংস্করণে খেলতে পারবে কিংবা পারবে না।’ একই সঙ্গে পারিবারিক ব্যাপার হওয়াতে সর্বোচ্চ ছাড় দেওয়া হবে বলেও জানা গেছে।

টেস্ট সংস্করণে লম্বা সময় ধরেই খেলেন না মোস্তাফিজ। ওয়ানডে ও টি-টোয়েন্টিতেই আছেন তিনি। আপাতত আফগানিস্তান সিরিজ ঘিরে তার ব্যস্ততা। জানা গেছে, ১৩ নভেম্বর শারজা থেকে ঢাকায় ফিরবেন তিনি। তার আগেই অবশ্য উইন্ডিজের উদ্দেশে রওনা দেবে টেস্ট দল। ওয়ানডে ও টি-টোয়েন্টি দল যাবে পরের দুই ধাপে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শবেবরাতে যা করবেন, যা করবেন না

পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযান

পাকিস্তানে তুমুল সংঘর্ষ, নিহত প্রায় দেড়শ

রোজা অবস্থায় পিরিয়ড শুরু হলে কী করবেন?

সাভারে বিএনপির নির্বাচনী অফিসে হামলার অভিযোগ

বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ১৯ জনকে বহিষ্কার

কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন বিসিবির

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলায় হামাসের হুঁশিয়ারি

২০ বছর পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান

জামায়াত আমিরের ‘এক্স’ পোস্টের প্রতিবাদে ঢাবিতে ঝাড়ু মিছিল

১০

শীর্ষ পদে নারীদের না আসার ব্যাখ্যা দিলেন জামায়াত নেত্রী

১১

দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

১২

‘পুরুষই নারীর পরিচালক, এটা মেনে নিয়েই আমরা রাজনীতিতে এসেছি’

১৩

অস্ট্রেলিয়ান ওপেন জিতে আলকারাজের নতুন ইতিহাস

১৪

জামায়াতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী

১৫

রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা

১৬

ঢাবি ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর মরদেহ উদ্ধার

১৭

তারেক রহমানই এ দেশের প্রধানমন্ত্রী হবেন : টুকু

১৮

ময়মনসিংহে হচ্ছে ৩৫ হাজার কোটি টাকার অলিম্পিক কমপ্লেক্স

১৯

ফেব্রুয়ারিতে এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে সোমবার

২০
X