স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপে টাইগারদের ম্যাচ ভেন্যুর ড্রেসিংরুমে আগুন!

কলকাতার ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়াম। ছবি : সংগৃহীত
কলকাতার ইডেন গার্ডেন্স ক্রিকেট স্টেডিয়াম। ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের বাকি আর মাত্র ৫৬ দিন। এরই মধ্যে ৯টি ম্যাচের সূচি পরিবর্তনের পাশাপাশি দর্শকদের জন্য টিকিট প্রাপ্তির দিনক্ষণ চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং আইসিসি। সূচি অনুযায়ী সেমিফাইনালসহ মোট পাঁচটি ম্যাচ মাঠে গড়াবে কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে। এমন সময়ে ইডেন গার্ডেন্সের ড্রেসিংরুমে আগুনের ঘটনা ঘটেছে।

বুধবার (৯ আগস্ট) ভারতীয় সময় রাত ১১টা ৫০ মিনিটে কলকাতার ইডেন গার্ডেন্সের ড্রেসিংরুমে আগুন লাগে। আগুনের খবর পেয়ে দ্রুত দমকল বাহিনীর দুটি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ১২টার সময় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিক তদন্তের পর কর্তৃপক্ষ জানিয়েছে, শর্টসার্কিট থেকেই ড্রেসিংরুমে আগুনের সূত্রপাত ঘটেছে। ড্রেসিংরুমের কাঠের ফলস সিলিং থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে সাজঘরে খেলোয়াড়দের ব্যবহারের জিনিসপত্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়।

বিশ্বকাপ উপলক্ষে ইডেনে সংস্কারকাজ চলছে। শনিবার (৫ আগস্ট) কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়াম পরিদর্শন করতে এসেছিল আইসিসির প্রতিনিধি দল। পরিদর্শন শেষে ইডেনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছিল প্রতিনিধি দলের সদস্যরা। মাত্র তিন দিন পরেই ঘটল আগুনের ঘটনা। তবে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে আবারও ইডেন গার্ডেন্স পরিদর্শনে আসবে আইসিসি ও বিসিসিআইয়ের দল।

বর্তমান সময়ে চলছে শেষ মুহূর্তের সংস্কারকাজ। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে আইসিসিকে সব ভেন্যুগুলো বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে বিসিসিআইয়ের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বৃষ্টি ও উজানের পানিতে ১৪ জেলায় প্লাবনের শঙ্কা

রোনালদো না খেললেই ভালো হতো: স্পেনের প্রধান কোচ

ট্রাম্পের ফোনে বালোগানের নিষেধাজ্ঞা বাতিল, ফুটবল দুনিয়ায় তোলপাড়

দুই দশক পর গাজার শাসনভার ছাড়ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী 

বোনের বাসা থেকে ভাইয়ের মরদেহ উদ্ধার

স্পেন খুবই কঠিন প্রতিপক্ষ, তবে আমরাও প্রস্তুত: রোনালদো

৫ বছরের শিশু ধর্ষণ-হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

‘আমির খান বারবার বিয়ে করবেন’, কেন বলেছিলেন সালমান

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি খতমে নবুওয়াতের

বিদ্যুৎস্পৃষ্ট সন্তানকে বাঁচাতে গিয়েছিলেন বাবা-মা, প্রাণ গেল ৩ জনের

১০

বিশ্বকাপ মাতানো আর্লিং হালান্ডের অজানা গল্প

১১

ওয়ানডেতেও লজ্জার হারে সিরিজ শুরু বাংলাদেশের

১২

সঞ্চয় স্কিমের সুদের হার বাড়ল না কমলো, জানাল বাংলাদেশ ব্যাংক

১৩

পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে নামলেন ত্রাণমন্ত্রী, এক দিনেই আটক ১৫

১৪

বিদেশযাত্রায় অনুমতি পেলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের স্ত্রী-ছেলে

১৫

ছাত্র-জনতা রক্ত দিয়ে তামাশা করার জন্য কাউকে সংসদে পাঠায়নি: চরমোনাই পীর

১৬

ইরাকে খামেনির জানাজায় তার বড় ছেলেসহ যেসব নেতারা অংশ নেবেন

১৭

স্পেন-পর্তুগাল লড়াই গড়াতে পারে অতিরিক্ত সময়ে, আছে টাইব্রেকারের সম্ভাবনাও

১৮

ডেপুটি স্পিকারের সঙ্গে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম প্রতিনিধিদের সাক্ষাৎ

১৯

ফেসবুকে স্ট্যাটাসের এক ঘণ্টা পর ব্রাজিল সমর্থকের মৃত্যু

২০
X