স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৭:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলে দল পাননি মোস্তাফিজুর-রিশাদ

মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

আইপিএল ২০২৫-এর নিলাম ঘিরে প্রতিবারের মতো এবারও ছিল রোমাঞ্চ, তবে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন অবিক্রিত থেকে যাওয়া বাংলাদেশের ভক্তদের কাছে বড় ধাক্কা হিসেবেই এসেছে। চেন্নাই সুপার কিংসের হয়ে গত মৌসুমে খেলা এই পেসার ২ কোটি রুপি ভিত্তিমূল্যে নিলামে অংশ নেন। তবে কোনো দল তার জন্য বিড করেনি এছাড়াও ৭৫ লাখে প্রথমবারের মতো নিলামে অংশ নেওয়া রিশাদের ভাগ্যও ছিল একই।

মোস্তাফিজের আইপিএলে সুনাম রয়েছে। বিশেষ করে তার ডেথ ওভারে দক্ষ বোলিং বারবার দলের গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচ বদল করেছে। তবু এবারের নিলামে তাকে নিয়ে কোনো আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। বিশেষজ্ঞদের মতে, দলের প্রয়োজনীয়তা আর বাজেট সীমাবদ্ধতার কারণে এ ধরনের অভিজ্ঞ খেলোয়াড়রাও অবিক্রিত থাকতে পারেন।

মোস্তাফিজুর ছাড়াও আরও কয়েকজন নামি তারকা অবিক্রিত থেকেছেন। তাদের মধ্যে রয়েছেন ভারতের উমরান মালিক, ইংল্যান্ডের মঈন আলি এবং কিউই ফিন অ্যালেন। উমরান মালিক, যিনি ৭৫ লাখ রুপির ভিত্তিমূল্যে ছিলেন, কোনো দলেই সুযোগ পাননি।

অন্যদিকে, নিলামে বেশ কিছু বড় চুক্তি সম্পন্ন হয়েছে। ইংল্যান্ডের উইল জ্যাকস মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছেন ৫.২৫ কোটি রুপিতে। অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসন কলকাতা নাইট রাইডার্সে জায়গা করে নিয়েছেন ২.৮ কোটি রুপিতে। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ডকে ১.৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

নিলামের এই পর্বে মোস্তাফিজুর রহমানের অবিক্রিত থাকা যেমন হতাশার, তেমনই নতুন চুক্তি পাওয়া খেলোয়াড়দের জন্য রোমাঞ্চকর। ভক্তরা আশা করছেন, আসন্ন টুর্নামেন্টে দলগুলোর পরবর্তী কৌশলে আরও চমক দেখা যাবে।ৃ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১০

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১১

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১২

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৩

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৪

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১৫

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

১৬

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

১৭

কখন মাঠে নামবেন মেসি, নিশ্চিত করলেন কোচ

১৮

হজরত ইব্রাহিম (আ.)-এর সমাধিস্থল মসজিদে আজান বন্ধ করল ইসরায়েল 

১৯

ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬

২০
X