বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

পিছিয়ে থেকেও ইনিংস ঘোষণা বাংলাদেশের, ব্যাটিং বিপর্যয়ে ক্যারিবীয়রা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার অ্যান্টিগা টেস্টের চতুর্থ দিনে দারুণ উত্তেজনা ছড়িয়েছে মাঠে। তৃতীয় দিন শেষে ২৬৯ রানে ৯ উইকেটে থাকা বাংলাদেশ চতুর্থ দিনে আর ব্যাটিংয়ে নামেনি। ১৮১ রানে পিছিয়ে থেকেই ইনিংস ঘোষণা করে তারা।

তৃতীয় দিনে আলোকস্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয়। বাংলাদেশের সংগ্রহ ছিল ২৬৯ রান, হাতে ছিল মাত্র ১ উইকেট। শুরুটা অবশ্যই চ্যালেঞ্জিং ছিল। ৪০ রানে ২ উইকেট হারিয়ে দিন শুরু করেছিল টাইগাররা। সকালে শাহাদাত হোসেন দ্রুত ফিরলেও মুমিনুল হক ও লিটন দাসের ৬২ রানের জুটি দলকে খানিকটা স্থিতি দেয়। মুমিনুল ফিফটি পূর্ণ করে ফিরলেও লিটন করেন ৪০ রান।

এরপর জাকের আলী ও তাইজুল ইসলামের ব্যাটিংয়ে ফলো-অন এড়ায় বাংলাদেশ। সপ্তম উইকেট জুটিতে তারা যোগ করেন ৬৮ রান। জাকের ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন।

এরপর সবাইকে অবাক করে দিয়ে চতুর্থ দিন ব্যাটিংয়ে না নেমে ২৬৯ রানেই ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। পরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতেই চাপে পড়ে।

প্রথম ইনিংসে ৯৭ রান করা ওপেনার মিকাইল লুই এবার তাসকিন আহমেদের বলে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তিনি মাত্র ৮ রান করতে পেরেছেন। যদিও রিভিউ নিয়েও তাকে বাঁচাতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এরপর তাসকিন আবার কার্টিকে ফেরান ৩ রানে এবং শরীফুল উইন্ডিজ অধিনায়ক ব্রাইথওয়েটকে ফেরান ২৮ রানে।

দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের স্কোর ৩৯/৩। প্রথম ইনিংসে তাদের ১৮১ রানের লিডের সঙ্গে এখন আরও ৩৯ রান যোগ হয়েছে। ফলে এগিয়ে আছে ২২০ রানে।

এই অবস্থায় বাংলাদেশ কীভাবে ম্যাচে ফিরবে, সেটিই এখন দেখার বিষয়। বোলারদের ওপরই ভরসা করতে হবে টাইগারদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X