স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

পিসিবির প্রস্তাবে ভারতের ‘না’   

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা নতুন মোড় নিয়েছে। ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা নতুন মোড় নিয়েছে। ছবি : সংগৃহীত

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে জটিলতার রেশ এখনো কাটেনি তবে এর মধ্যেই এবার ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা দিতে যাচ্ছে একই জটিলতা। ভারতে হতে যাওয়া সেই আসরের জন্যও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রস্তাবিত হাইব্রিড মডেল প্রত্যাখ্যান করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

পিসিবি এর আগে তাদের মাটিতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের ক্ষেত্রে হাইব্রিড মডেলে সম্মতি জানিয়েছিল, যেখানে ভারত পাকিস্তানে গিয়ে খেলবে না। একই শর্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রয়োগ করার জন্য পিসিবি প্রস্তাব করে যে পাকিস্তান ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলবে না। তবে দ্য টেলিগ্রাফ এর প্রতিবেদনে বলা হয়েছে, বিসিসিআই সাফ জানিয়ে দিয়েছে, ভারতে কোনো নিরাপত্তা হুমকি নেই এবং এ ধরনের হাইব্রিড মডেল তারা মেনে নেবে না।

বিসিসিআইয়ের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের জন্য ভারত সবচেয়ে নিরাপদ স্থান এবং কোনো নিরাপত্তা ইস্যুতে টুর্নামেন্টের কাঠামো পরিবর্তনের প্রয়োজন নেই। এমনকি ভবিষ্যতের আইসিসি টুর্নামেন্টের ক্ষেত্রেও এ ধরনের প্রস্তাব বিবেচনা করা হবে না বলে বিসিসিআই তাদের অবস্থান স্পষ্ট করেছে।

এ সিদ্ধান্তের ফলে ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটে দুই দেশের বোর্ডের মধ্যে আরও বড় সমস্যা দেখা দিতে পারে। উল্লেখ্য, ভারত আগামী কয়েক বছরে একাধিক বড় টুর্নামেন্ট আয়োজন করবে, যার মধ্যে ২০২৫ সালে নারী ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি অন্তর্ভুক্ত।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেল নিয়ে আলোচনার জন্য ৬ ডিসেম্বর আইসিসি জরুরি বোর্ড মিটিং ডাকার পরিকল্পনা করছে। তবে সভার সময় এখনো নিশ্চিত নয়। এর আগে পিসিবি আইসিসির প্রস্তাবে অসম্মতি জানালে গত শুক্রবারের বৈঠক স্থগিত করা হয়।

পিসিবি ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির হাইব্রিড মডেল মেনে নিতে বাধ্য হয় কারণ আইসিসি স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, সম্মতি না দিলে টুর্নামেন্টটি অন্যত্র সরিয়ে নেওয়া হবে। তবে তারা আইসিসিকে দুটো শর্ত দেয়।

এই পরিস্থিতি ক্রিকেট বিশ্বে দুই বোর্ডের মধ্যকার সম্পর্ক এবং ভবিষ্যতের টুর্নামেন্টগুলো পরিচালনা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

১০

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১১

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১২

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১৩

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

১৪

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

১৫

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

১৬

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

১৭

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১৮

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১৯

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

২০
X