ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস জাহানারার

জাহানারা আলম। ছবি : সংগৃহীত
জাহানারা আলম। ছবি : সংগৃহীত

প্রথম টি-টোয়েন্টিতে জয়ের খুব কাছে থেকেও জেতা হয়নি নিগার সুলতানা জ্যোতিদের। ব্যাটারদের ম্যাচটি জিতে নিয়েছিলেন আয়ারল্যান্ডের নারীরা। এতে সিরিজে পিছিয়ে থেকে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ। তবে এবার ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী দলের অন্যতম সেরা পেসার জাহানারা আলম। ম্যাচপূর্বক সংবাদ সম্মেলনে নিজেদের ভুলত্রুটি শুধরে নেওয়ার কথা বলেছেন। একই সঙ্গে দ্বিতীয় ম্যাচ দিয়ে সিরিজে ফেরার কথা জানালেন তিনি। আগামীকাল দুপুর ২টায় ম্যাচটি খেলতে মাঠে নামবেন জ্যোতিরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ম্যাচে ১৭০ রানের চ্যালেঞ্জ তাড়ায় ১২ রানে হেরেছিল বাংলাদেশ। তবে টপ অর্ডার থেকে ভালো কিছু রানের দেখা মিলেছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন জাহানারা, ‘এটি আমাদের বড় সংগ্রহের একটি উদাহরণ। যদিও কয়েকটি ভুলের জন্য আমরা জয় পাইনি। তবে আমরা জানি কীভাবে সেগুলো শুধরে সিরিজে ফিরতে হবে। দলে যদি আরও ২-৩ জন ব্যাটার রান করতে শুরু করে, তাহলে ছয়-সাতজন মিলে বড় লক্ষ্য তাড়া করার সামর্থ্য রাখি।’

টি-টোয়েন্টিতে ব্যাটারদের খুব একটা সময় নিয়ে ব্যাটিং করার সুযোগ থাকে না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুবই পরিকল্পনামাফিক হতে হয় জানিয়ে তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে সময় খুব কম। এখানে বল ধরে ধরে পরিকল্পনা করতে হয় এবং প্রতিটি মুহূর্তে মনোযোগ ধরে রাখতে হয়। আমরা যদি আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি এবং আইরিশদের টপ অর্ডারকে দ্রুত ফেরাতে পারি, তাহলে তাদের অল্প রানে আটকে রাখতে পারব। এভাবে ম্যাচে ইতিবাচক ফল আনা সম্ভব।’

প্রথম ম্যাচে পিছিয়ে পড়লেও সিরিজে সমতায় ফিরবে এমন আত্মবিশ্বাস অভিজ্ঞ এই পেসারের, ‘বাংলাদেশ দলের হয়ে খেলার সুযোগ পাওয়া সব সময় আমার জন্য গর্বের বিষয়। প্রথম ম্যাচে আমাদের ফল প্রত্যাশিত ছিল না। তবে আমাদের দলের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রয়েছে। ব্যাটিং লাইনআপে ইতিবাচক কিছু পাওয়া গেছে। চারজন ব্যাটার ভালো স্কোর করেছে, যা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। ইনশাআল্লাহ সিরিজে আমরা ফিরতে পারব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল বাংলাদেশ ডেন্টাল পরিষদ

পশ্চিম তীরে একাধিক শহর ও গ্রামে ইসরায়েলি বাহিনীর অভিযান

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ইরানে খামেনির জানাজায় নাসীরুদ্দীন পাটওয়ারীর খাবার বিতরণ

নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের সিদ্ধান্ত

মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

‘প্রকৃতির একটা বিচার আছে’, যুক্তরাষ্ট্রকে বিদায় করে বেলজিয়ামের মিডফিল্ডার

ট্রাম্পের হুমকির জবাব দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

১০

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার টাকা

১১

এসএসসি পাসেই চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

১২

মাদকের পক্ষে দলের নেতারা তদবির করলেই গ্রেপ্তার: খোকন

১৩

টানা বৃষ্টিতে ডুবল চট্টগ্রাম নগরী

১৪

অষ্টম শ্রেণি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও আছে বিভিন্ন সুবিধা

১৫

আর্জেন্টিনা-মিশর ম্যাচে ‘লাল কার্ড দেখানো’ ফ্রান্সের সেই রেফারি

১৬

এরদোয়ানকে অস্ত্র না দিতে ট্রাম্পকে অনুরোধ নেতানিয়াহুর

১৭

সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

রাঙামাটিতে টানা বৃষ্টি, বাঘাইছড়িতে নিহত ১

১৯

ব্রাজিল, ফ্রান্স ও স্পেনকে নিয়ে মুখ খুললেন স্কালোনি

২০
X