বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৮ এএম
অনলাইন সংস্করণ

রেকর্ড গড়া জয়ে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স

রংপুর রাইডার্সের দলীয় ছবি। ছবি : সংগৃহীত
রংপুর রাইডার্সের দলীয় ছবি। ছবি : সংগৃহীত

গ্লোবাল সুপার লিগে প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে একরকম ছিটকে গিয়েছিল রংপুর রাইডার্স। তবে শেষ মুহূর্তে দুর্দান্তভাবে কামব্যাক করেছে দলটি। গ্রুপ পর্বে পরের দুই ম্যাচ জিতে নাম লেখায় ফাইনালে।

শনিবার (০৭ ডিসেম্বর) গ্লোবাল সুপার লিগে ভিক্টোরিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচে জয়লাভে করে রংপুর রাইডার্স।

এদিন গ্লোবাল সুপার লিগে ভিক্টোরিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার সৌম্য আর টেইলরের ঝোড়ো ব্যাটিংয়ে ১৭৮ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স, যা এই টুর্নামেন্টের দলগত সর্বোচ্চ রান। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪ বলে খেলেছেন ৮৬ রানের ইনিংস খেলেছেন সৌম্য সরকার। প্রভিডেন্স স্টেডিয়ামে ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ৭ ওভারের মধ্যে ১ উইকেটে ৬৫ রান তুলে কক্ষপথেও ছিল অস্ট্রেলিয়ার দলটি।

কিন্তু এরপরই শুরু রংপুর রাইডার্সের বোলারদের আক্রমণ। পরের পাঁচ ওভারে তারা তুলে নেয় পাঁচ উইকেট। যেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভিক্টোরিয়া। ইনিংসের ১৮.১ ওভারে অলআউট হয় ১২২ রানে। ফলে ৮৬ রানের বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশের প্রতিনিধিরা। এই জয়ের ফলেই গ্লোবাল সুপার লিগের প্রথম আসরের ট্রফি যাচ্ছে রংপুরের ঘরে। এর আগে ২০১৭ সালে বিপিএল চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডকে হারিয়ে শিশুদের মতো উল্লাসে মেসি

ইংল্যান্ডকে কাঁদিয়ে আবারও ফাইনালে আর্জেন্টিনা

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

হাফটাইমের আগে গোলের দেখা পেল না কেউ

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

১০

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

১১

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

১২

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

১৩

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১৪

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১৫

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১৬

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৭

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১৮

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৯

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

২০
X