বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০১:১৯ পিএম
আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

যে কারণে দলে তামিম

তানজীদ হাসান তামিম । ছবি : সংগৃহীত
তানজীদ হাসান তামিম । ছবি : সংগৃহীত

এশিয়া কাপ দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ডাক পেয়েছেন তানজীদ হাসান তামিম। বাংলাদেশের হয়ে নিয়মিত ওপেন করা তামিম ইকবালের অনুপস্থিতি এবং অনূর্ধ্ব-১৯ এবং ‘এ’ দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তরুণ এই ওপেনারের ডাক পাওয়া অনেকটাই অনুমিত ছিল।

দ্বিতীয় দফায় চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ জাতীয় দলের কোচ হয়ে আসার পর থেকেই গুঞ্জন ছিল তিনি জাতীয় দলে দেখতে চান সৌম্য সরকারকে। তবে কোথাও আশানুরূপ পারফর্ম না করায় সুযোগ পাচ্ছিলেন না এই বাঁহাতি ব্যাটার। যার কারণে হাথুরু তার ওপর আস্থা রাখতে পারেননি বলে ধারণা করা হয়। সৌম্যর এই অফফর্ম আর তানজীদের গত মাসের ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে ৩টি ফিফটি জাতীয় দলের দরজা খুলে যায় এই ওপেনারের জন্য। অল্প সময়ের ব্যবধানে জাতীয় দলের হয়ে খেলার সুযোগও পেয়ে গেলেন তিনি।

এশিয়া কাপের দলে তানজীদের সুযোগ পাওয়া নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

আজ (শনিবার) মিরপুরে দল ঘোষণার পর নান্নু বলেন, ‘তানজীদ তামিমকে নিয়ে আমরা নির্বাচকরা যথেষ্ট আত্মবিশ্বাসী। কারণ ওকে এইচপিতে অনেক নার্সিং করা হয়েছে। সর্বশেষ ইমার্জিং কাপেও কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে। আমরা আশাবাদী ইনশাআল্লাহ দেশের জন্য ভালো কিছু দিতে পারে সে, আমরাও তার অপেক্ষায় আছি।’

এর আগেও তামিমের ব্যাক-আপ ওপেনার হিসেবে তানজীদ তামিমকে জাতীয় দলে নেওয়ার আলোচনা চলছিল। বাংলাদেশের অন্যতম সেরা কোচ নাজমুল আবেদীন ফাহিমও তাকে দলে নেওয়ার কথা বলেছিলেন। জুনিয়র তামিমের প্রতিভা ও খেলায় আস্থা রাখার কথাও জানান তিনি। তামিম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের পরে খেলেছেন এইচপি, বাংলাদেশ টাইগার্স ও বাংলাদেশ ‘এ’ দলে।

২০১৯ সালে লিস্ট ‘এ’ খেলায় অভিষেক হওয়ার পর পরে ৪৩ ম্যাচে ২৭.৮ গড়ে করেছেন ১১৪০ রান। আন্তর্জাতিক অঙ্গনের তুলনায় ঘরোয়া ক্রিকেটে কিছুটা পিছিয়ে তামিম। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক না হলেও ইমার্জিং এশিয়া কাপে ঠিকই নিজেকে বড় মঞ্চের খেলোয়াড় হিসেবে প্রমাণ করেছেন। যার সুবাদেই জাতীয় দলের হয়ে তামিমকে এশিয়া কাপের মতো বড় মঞ্চে দেখা যেতে পারে। এখন দেখার বিষয়, তিনি কী করতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১০

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১১

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১২

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৩

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৪

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৫

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৬

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৭

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৮

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
X