স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ১১:২২ এএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

উইন্ডিজদের ধবলধোলাই করে যা বললেন অধিনায়ক লিটন

উইন্ডিজদের ধবলধোলাই করে যা বললেন অধিনায়ক লিটন
লিটন দাস। ছবি : সংগৃহীত

সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৯০ রানের লক্ষ্য দিয়ে বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে সহজেই জয় তুলে নেয় বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচ শেষে সিরিজের ট্রফি হাতে তুলে দেওয়া হয় বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের কাছে। তবে লিটন এই গৌরবের মুহূর্তে ডেকে নেন তরুণ পেসার রিপন মন্ডলকে। পুরো দল রিপনের পাশে দাঁড়িয়ে ক্যামেরার সামনে উচ্ছ্বাস প্রকাশ করে।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন দাস বলেন, ‘আমরা টেস্ট এবং ওয়ানডেতেও ভালো খেলেছি। দুর্ভাগ্যবশত জিততে পারিনি, তবে আমাদের আত্মবিশ্বাস ছিল। আমরা জানি, আমাদের দলে ভালো বোলার আছে এবং রান করতে পারলে সেটি রক্ষা করতে পারব।’

তিনি আরও বলেন, ‘ফিল সিমন্স (প্রধান কোচ) আমাদের উপর কোনো চাপ দেননি। আমরা স্বাভাবিকভাবে খেলতে পেরেছি। শুধু তিনি নয়, পুরো কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টই খুব সহায়ক ছিল। আমরা দিন দিন উন্নতি করছি। এই উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল এবং আমাদের বোলাররা যে চরিত্র দেখিয়েছে, তা অসাধারণ।’

১৯০ রানের লক্ষ্যে শুরুতেই তাসকিন আহমেদ এবং শেখ মেহেদি হাসানের তোপে বিধ্বস্ত হয় ওয়েস্ট ইন্ডিজ। রিশাদ হোসেনের ৩ উইকেট এবং তাসকিনের গুরুত্বপূর্ণ ২ উইকেট বাংলাদেশের জয়কে সহজ করে দেয়।

লিটন দাস বলেন, ‘ওদের ব্যাটিং অর্ডার শক্তিশালী, তারা পাওয়ার হিটিংয়ে পারদর্শী। এরপরও আমরা ১৯০ রান ডিফেন্ড করেছি, এটা বড় অর্জন।’

এই জয়ের মাধ্যমে বাংলাদেশ সিরিজে নিজেদের আধিপত্য প্রমাণ করল। দলীয় পারফরম্যান্সের পাশাপাশি তরুণদের আত্মবিশ্বাসও বেড়ে গেল। লিটন দাসের মতে, ‘আগামীতে যখনই খেলব, ভালো খেলতে হবে এবং আরও শক্তভাবে ফিরে আসতে হবে।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের, পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

বক-পানকৌড়ির কলতানে সন্ধ্যা নামে যে গ্রামে

ধসে পড়া ঘরে বিধবা মিলন রানী দাসের মানবেতর জীবনযাপন

নারী শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ রাবি ছাত্রদল কর্মীর বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ থাকায় পাল্টা হামলাও থামিয়েছে ইরান

নবম পে-স্কেল নিয়ে নতুন জটিলতা, পেছানোর পরামর্শ আইএমএফের

দীর্ঘ বিরতির পর চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ

দুর্নীতির দায়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বরখাস্ত

ইরাকের কুর্দিস্তানে ভূমিকম্প

রাজধানীতে আজ কেমন থাকবে আবহাওয়া

১০

ইএসডিও গবেষণা  / সহজে চিনে নিন ক্ষতিকর ‘মাইক্রোপ্লাস্টিক’ মুক্ত টুথপেস্ট কোনটি

১১

গুনে গুনে ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

১২

এসিআই কোম্পানিতে নিয়োগ, এইচএসসি পাসেই আবেদনের সুযোগ

১৩

সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জাতিসংঘের

১৪

বাড়িতে হামলা চালিয়ে বিএনপি কর্মীকে হত্যা

১৫

হজের প্রাথমিক নিবন্ধন শুরু, চলবে কতদিন 

১৬

ইংল্যান্ডের বেলাভূমিতে বাঙালি ছোঁয়া, প্রবাসে শেকড়ের মেলবন্ধন

১৭

লেবাননের সার্বভৌমত্বের শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় ইরান

১৮

২৭ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৯

২৭ জুলাই / আজকের নামাজের সময়সূচি

২০
X