স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৫, ০৩:২১ পিএম
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই সাকিব, ব্যাখ্যা দিল বিসিবি

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

আগামী মাসে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান এবং লিটন দাসের মতো দুই তারকার বাদ পড়া সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। বিশেষ করে, সাকিবের না থাকার বিষয়টি অনুমেয় হলেও বিসিবির পক্ষ থেকে এর ব্যাখ্যা তুলে ধরা হয়েছে।

সাকিবের বাদ পড়ার মূল কারণ তার বোলিং অ্যাকশন সংক্রান্ত সমস্যা। রোববার (১২ জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দল ঘোষণার পর বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, সাকিবের বোলিং অ্যাকশন দ্বিতীয় দফার পরীক্ষাতেও বৈধতা পায়নি। ফলে তিনি শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলার যোগ্য বলে বিবেচিত হয়েছেন। কিন্তু টিম কম্বিনেশনের কারণেই তাকে দলে রাখা সম্ভব হয়নি।

সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে লিপু বলেন, ‘সাকিব বোলিং অ্যাকশন বৈধতার প্রক্রিয়ায় আছেন। তবে দ্বিতীয় দফার পরীক্ষায়ও ফলাফল নেগেটিভ এসেছে। এজন্য তিনি এখন শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলার যোগ্য। কিন্তু দলের কম্বিনেশন ঠিক করতে গিয়ে শুধু ব্যাটসম্যান হিসেবে তাকে রাখা যায়নি।’

গত বছর ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠে। এরপর বার্মিংহ্যামের ল্যাবরেটরিতে পরীক্ষার মাধ্যমে তার অ্যাকশন অবৈধ ঘোষণা করা হয়। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তাকে বোলিং থেকে নিষিদ্ধ করে। পরবর্তীতে ভারতের চেন্নাইয়ে শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে দ্বিতীয় দফার পরীক্ষাতেও একই ফলাফল আসে। যদিও ভবিষ্যতে পরীক্ষায় উত্তীর্ণ হলে তার নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে।

কেবল বোলিং নয়, সাকিবের রাজনৈতিক সম্পৃক্ততাও তার ক্যারিয়ারে প্রভাব ফেলেছে। গত বছরের জুলাই-আগস্টে তার রাজনৈতিক পরিচয়ের কারণে দেশে তীব্র আন্দোলনের মুখে পড়েন তিনি। এরপর থেকে দেশের মাটিতে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি এই বিশ্বসেরা অলরাউন্ডারকে। অক্টোবর-নভেম্বরে টেস্ট থেকে বিদায় জানানোর ইচ্ছা থাকলেও তা আর পূরণ হয়নি।

চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিবের বিদায় নেওয়ার গুঞ্জন শোনা গেলেও, বোলিং সমস্যার কারণে সেই সুযোগও হাতছাড়া হলো। বাংলাদেশের হয়ে একের পর এক সাফল্যের গল্প লেখা সাকিবের ক্যারিয়ারে এমন অধ্যায় নিঃসন্দেহে ক্রীড়াপ্রেমীদের জন্য হতাশার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১১

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১২

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৩

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৪

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৫

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৬

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৭

ভোরে ঝরল ৪ প্রাণ

১৮

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৯

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

২০
X