স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটকে হারিয়ে টানা তিন জয় চিটাগং কিংসের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সিলেট স্ট্রাইকার্স নিজেদের মাঠে টানা জয়ের ধারায় ফেরার আভাস দিয়েছিল। তবে সিলেট পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের স্বপ্নভঙ্গ করেছে চিটাগং কিংস। সোমবার (১৩ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৩০ রানের ব্যবধানে সিলেটকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করেছে চট্টগ্রামের দলটি।

টস জিতে চিটাগং কিংসকে ব্যাটিংয়ে পাঠায় সিলেট স্ট্রাইকার্স। শুরুতে পারভেজ হোসেন ইমন ও উসমান খানের ৩২ রানের উদ্বোধনী জুটি দলকে ভালো ভিত দেয়। তবে ইমন দ্রুত বিদায় নেন, করেন মাত্র ১০ বলে ৭ রান। এরপর উসমান খান ও গ্রাহাম ক্লার্ক মিলে ইনিংসকে এগিয়ে নেন। উসমান ফিফটি পূর্ণ করার পর ৩৫ বলে ৫৩ রান করে ফিরে যান। অন্যদিকে, ক্লার্ক ৩৩ বলে ৬০ রানের ঝলমলে ইনিংস খেলে চিটাগংয়ের সংগ্রহকে আরও শক্তিশালী করেন।

শেষদিকে অধিনায়ক মিঠুন ও হায়দার আলীর ব্যাটে ঝড় ওঠে। বিশেষ করে হায়দার আলীর ১৮ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস চিটাগং কিংসকে ২০ ওভারে ৬ উইকেটে ২০৩ রানের বড় সংগ্রহ এনে দেয়। সিলেটের বোলারদের মধ্যে তানজিম সাকিব সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন।

২০৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে সিলেটের শুরুটা ছিল হতাশাজনক। ওপেনার পল স্টার্লিং প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে ফিরে যান। তিন নম্বরে নামা জাকির হাসান থিতু হলেও ১৯ বলে ২৫ রানের বেশি করতে পারেননি। ওপেনার রনি তালুকদারও ব্যর্থ হন। পাওয়ারপ্লেতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।

এরপর জর্জ মুনশি ও জাকের আলি অনিক কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। মুনশি গুরুত্বপূর্ণ ফিফটি পূর্ণ করেন, তবে ৩৭ বলে ৫২ রান করে বিদায় নেন। শেষদিকে জাকের আলি অনিকের ২৩ বলে ৪৭ রানের ঝড়ো ইনিংস সিলেটের হারের ব্যবধান কমায়।

চিটাগং কিংসের হয়ে মোহাম্মদ ওয়াসিম নেন ৩ উইকেট। সিলেট স্ট্রাইকার্সের ইনিংস থামে ৮ উইকেটে ১৭৩ রানে। ফলে ৩০ রানের জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে চিটাগং কিংস।

টানা তিন জয়ে দারুণ ছন্দে থাকা চিটাগং কিংস এবার শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী ও চীনা পানিসম্পদমন্ত্রীর বৈঠক / তিস্তা ও অন্যান্য নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ভেনেজুয়েলায় বিধ্বংসী পরিস্থিতির আশঙ্কা ট্রাম্পের, সহায়তায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

‘মসজিদের মাইকে ঘোষণা’ দিয়ে যুবককে পিটিয়ে হত্যা

ভেনেজুয়েলায় শতাব্দীর শক্তিশালী ভূমিকম্পের কারণ কী?

বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা

ফ্রান্সে গরম থেকে বাঁচতে পানিতে নেমে ৪০ জনের মৃত্যু

অনন্য হ্যাটট্রিক রেকর্ডের কাছে ভিনিসিয়ুস, গড়লেন অসাধারণ কীর্তি

ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার

পিপলস ইনস্যুরেন্সের ১০.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার

১০

 ডলারে তেল বিক্রির সুযোগ পেতে পারে ইরান: মার্কিন অর্থমন্ত্রী

১১

চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত

১২

চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

১৩

সীমান্তে ‘লাইট বন্ধ করে’ ৯ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

১৪

কোরিয়ানদের হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা

১৫

বাংলাদেশ বিশ্বস্ত বন্ধু চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী: প্রধানমন্ত্রী

১৬

যে কারণে বাতিল হয়েছে ভিনিসিয়ুসের সেই ‘গোল’

১৭

ভেনেজুয়েলার পর শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

১৯

প্রেম করে বিয়ে, সাবেক স্বামীর মেসেজে প্রাণ গেল গৃহবধূর

২০
X