স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরের ঘূর্ণিতে বিদেশিদের কাবু করে নাসুমের উচ্ছ্বাস

ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার হাতে নাসুম। ছবি : সংগৃহীত
ম্যান অব দ্য ম্যাচের পুরষ্কার হাতে নাসুম। ছবি : সংগৃহীত

মিরপুরের স্পিন সহায়ক উইকেটে বল করতে দারুণ স্বস্তি পান খুলনা টাইগার্সের স্পিনার নাসুম আহমেদ। বিপিএল এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন এই বাঁহাতি স্পিনার। ম্যাচ শেষে জানালেন, বিদেশি ব্যাটারদের বিপক্ষে বল করতে সবসময়ই আলাদা আত্মবিশ্বাস কাজ করে তার মধ্যে।

লিগ পর্বের শেষ ম্যাচে এসে প্লে-অফ নিশ্চিত করা খুলনা টাইগার্স এলিমিনেটরে রংপুরকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে। রংপুর ম্যাচের আগে একঝাঁক বিদেশি তারকা দলে ভেড়ালেও মাঠের পারফরম্যান্সে তার ছাপ পড়েনি। মাত্র ৮৫ রানে অলআউট হয়ে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে তারা।

খুলনার জয়ের নায়ক নাসুম আহমেদ। তার ঘূর্ণিতেই কুপোকাত রংপুরের ব্যাটিং লাইনআপ। ৪ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। বিশেষ করে দুই ভয়ংকর বিদেশি ব্যাটসম্যান জেমস ভিন্স ও টিম ডেভিডকে ফেরানোয় বড় ভূমিকা রেখেছেন এই স্পিনার।

ম্যাচ শেষে প্রতিপক্ষের বিদেশি ব্যাটারদের বিপক্ষে বোলিং নিয়ে নাসুম বলেন, ‘মিরপুরের উইকেটে বিদেশিদের বিপক্ষে বল করতে আমার ভালোই লাগে। তাদের বিপক্ষে পরিকল্পনা অনুযায়ী বোলিং করলে সফলতা পাওয়া যায়।’

রংপুরের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক বোলিং করেন নাসুম। প্রথম ৮ ওভারের মধ্যে ৪ ওভারই বোলিং করেন তিনি, যার মধ্যে একটি মেডেনও ছিল। তার এমন পারফরম্যান্স নিয়ে খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, ‘ওদের ডানহাতি ব্যাটার বেশি ছিল, তাই মিরাজ আমাকে টানা বোলিং করিয়েছে। আগের ম্যাচগুলোতে পরিবর্তন আনা হলেও আজকের পরিকল্পনা একটু ভিন্ন ছিল।’

বিপিএলের পরপরই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে বাংলাদেশ দলের স্কোয়াডেও জায়গা পেয়েছেন নাসুম। টুর্নামেন্টে তার বিপিএল অভিজ্ঞতা কাজে লাগবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আলাদা পরিকল্পনা করতে হবে। আপাতত বিপিএলেই মনোযোগ দিচ্ছি, এখানকার অভিজ্ঞতা কাজে লাগবে বলে আশা করি।’

নাসুমের এই ফর্ম যদি চ্যাম্পিয়নস ট্রফিতেও অব্যাহত থাকে, তাহলে স্পিন সহায়ক কন্ডিশনে বাংলাদেশের জন্য বড় সম্পদ হতে পারেন এই বাঁহাতি স্পিনার। এখন দেখার বিষয়, খুলনা টাইগার্সের শিরোপা স্বপ্নে আরও কতটা অবদান রাখতে পারেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১১

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১২

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৩

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৪

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৫

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৬

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৭

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৮

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৯

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

২০
X