স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৯ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচক পদ ছেড়ে এখন আবহনীর প্রধান কোচ হান্নান

হান্নান সরকার । ছবি : সংগৃহীত
হান্নান সরকার । ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দীর্ঘ প্রায় নয় বছর নির্বাচক হিসেবে কাজ করার পর এবার নতুন দায়িত্বে যোগ দিলেন হান্নান সরকার। জাতীয় দল ও বয়সভিত্তিক ক্রিকেটের নির্বাচক প্যানেলে থাকা এই সাবেক ক্রিকেটার এবার কোচিং ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডের প্রধান কোচ হিসেবে।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন হান্নান। আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবাহনীর হয়ে তার কোচিং অধ্যায় শুরু হবে। তার সহকারী হিসেবে কাজ করবেন সাবেক ক্রিকেটার তারেক আজিজ খান।

এর আগে বিসিবির চাকরি ছাড়ার সময়ই হান্নান ইঙ্গিত দিয়েছিলেন, তিনি কোচিং ক্যারিয়ারে মনোনিবেশ করতে চান। তখন তিনি বলেছিলেন, ‘আমি ভবিষ্যতের কথা ভেবে এ সিদ্ধান্ত নিয়েছি। কোচিংয়ে গেলে শুধু আমি নই, বাংলাদেশের ক্রিকেটও উপকৃত হবে। তাই মনে হয়েছে, এখনই উপযুক্ত সময়।’

এ সিদ্ধান্ত আকস্মিক নয়, বরং গত কয়েক মাস ধরেই বিসিবির সঙ্গে আলোচনার পর এটি চূড়ান্ত করেছেন তিনি। বিসিবির দায়িত্ব ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে হান্নান জানান, ‘গত তিন মাস ধরেই এই বিষয়ে বিসিবির সঙ্গে কথা হচ্ছিল। এটি হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। সামনে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হবে, এরপর বিসিএল, এইচপি ক্যাম্প কিংবা এসসিএল আসতে পারে। তাই এখনই সঠিক সময় নতুন ভূমিকায় যাওয়ার।’

আবাহনীর মতো বড় দলে কোচিং ক্যারিয়ার শুরু করা নিঃসন্দেহে হান্নানের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে যাচ্ছে। এখন দেখার বিষয়, তার নেতৃত্বে দল কতটা সফল হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১০

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১১

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১২

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৩

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৪

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৫

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৬

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৭

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৮

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৯

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

২০
X