সাদাতুর রাফি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:০০ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

মিরাজই হতে চলেছেন বাংলাদেশের অধিনায়ক!

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার আগে হঠাৎই মিডিয়াপাড়ায় ছড়িয়ে পড়ে খবর, নিয়মিত অধিনায়ক শান্ত ছাড়তে চান দায়িত্ব। কিন্তু কেন বা কী কারণে তার এমন সিদ্ধান্ত, তা নিয়ে ছিল না কোনো স্পষ্ট ধারণা। তবে শেষ পর্যন্ত বোর্ডের মধ্যস্থতায় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত শান্তকে দায়িত্বে রাখার কথা জানায় বিসিবি। সেক্ষেত্রে কে হবেন পরবর্তী অধিনায়ক, ভক্ত-সমর্থকদের মনে যখন এমন প্রশ্ন উঁকি দিচ্ছে, তখনই বিসিবির এক সিদ্ধান্তে অনেকটা পরিষ্কার, কে হতে চলেছেন বাংলাদেশের অধিনায়ক?

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষণা করা দলে ছিল না কোনো সহঅধিনায়ক। তবে ক্রিকেটারদের দেশ ছাড়ার দিনে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিসিবি জানিয়ে দেয়, টুর্নামেন্টটিতে শান্তর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন মেহেদী হাসান মিরাজ। অনেকেই যাকে শান্তর থেকেও যোগ্য অধিনায়ক হিসেবে বিবেচনা করেন।

বয়সভিত্তিক দল থেকে নেতৃত্বগুণ নিয়ে ক্রিকেট খেলা মিরাজ কখনোই ফুল টাইমের জন্য পাননি জাতীয় দলের দায়িত্ব। তবে তার মধ্যে নেতৃত্বগুণ যে আছে তা তো বয়সভিত্তিক দল থেকেই প্রমাণিত। সবশেষ বিপিএলেও মিরাজ দেখিয়েছেন দুর্দান্ত ক্যাপ্টেন্সি। গ্রুপপর্ব থেকে বাদ পড়তে থাকা একটি দলকে যেভাবে প্লে অফ পর্যন্ত নিয়ে এসেছিলেন, তাতে আরও একবার সামনে এসেছে তার অধিনায়কত্বের মুন্সিয়ানা।

বিপিএলের দুর্দান্ত ক্যাপ্টেন্সির পুরস্কার হিসেবেই হয়তো জাতীয় দলে পেয়েছেন সহঅধিনায়কের দায়িত্ব। পুরোপুরি দায়িত্বে আসার আগে এত বড় একটা টুর্নামেন্টে সহঅধিনায়কের ভূমিকায় থাকা মিরাজের জন্যই নিঃসন্দেহে বড় এক সুযোগ। বিসিবিও হয়তো এই সুযোগে মিরাজকেও দেখতে চাইবে, দলকে তিনি কতটা আগলে রাখতে পারেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর শান্ত দায়িত্ব ছাড়লে ডেপুটি হিসেবে দলের সঙ্গে থাকা মিরাজই হতে পারেন অধিনায়ক। সাকিব পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় তারকা হওয়ার যোগ্যতা আছে খুলনার এই ক্রিকেটারের। তার কাছে ভক্ত সমর্থকদের প্রত্যাশাটাও অনেক। সাকিব না থাকায় তা বেড়েছে আরও কয়েকগুণ। এখন দেখার বিষয়, ভক্তদের সেই প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন মিরাজ?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১০

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১১

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৩

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৪

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৫

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৬

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৭

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৮

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৯

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

২০
X