স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৪ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে আটকা বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টস

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের অবস্থা। ছবি : সংগৃহীত
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের অবস্থা। ছবি : সংগৃহীত

বৃষ্টির কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার নিয়মরক্ষার ম্যাচের টস হতে দেরি হচ্ছে রাওয়ালপিন্ডিতে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই থেকে ছিটকে পড়লেও জয় দিয়ে আসর শেষ করতে মরিয়া দুই দল। তবে মাঠে গুমোট আবহাওয়া, আর টসের সময় হয়ে গেলেও থামেনি বৃষ্টি। ফলে দুই দলের অধিনায়করা এখনও কয়েন ছোঁড়ার সুযোগ পাননি।

পাকিস্তানের জন্য ম্যাচটি ঘরের মাঠে সম্মানের লড়াই। টুর্নামেন্টে টিকে না থাকলেও জয় দিয়ে আসর শেষ করতে মরিয়া মোহাম্মদ রিজওয়ানের দল। অন্যদিকে, বাংলাদেশও চাইবে জয় দিয়ে এ আসর শেষ করতে।

রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় টস হওয়ার কথা ছিল। খেলা শুরু হওয়ার কথা ছিল বিকেল ৩টায়। তবে বৃষ্টির কারণে এখনো অনিশ্চিত টসের সময়, যার প্রভাব পড়তে পারে ম্যাচের দৈর্ঘ্যেও।

প্রসঙ্গত, স্বাগতিক পাকিস্তান নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরে আসর থেকে ছিটকে পড়ে। বাংলাদেশও ঠিক একই প্রতিপক্ষের কাছে হেরে কোন পাওয়া ছাড়াই আসর ত্যাগ করছে।

এখন দেখার বিষয়, বৃষ্টি কতক্ষণে থামে এবং ম্যাচ কত ওভারে নেমে আসে। মাঠ ও আবহাওয়া পরিস্থিতি আপডেটের জন্য চোখ রাখতে হবে আয়োজকদের দিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ আশ্রয়টুকুও গিলে খাচ্ছে ছোট ফেনী নদী

মিসওয়াকের গুরুত্ব ইসলামে এত বেশি কেন?

সলোমন দ্বীপপুঞ্জে স্বর্ণের খনিতে ধস

হরমুজ প্রণালিতে ৬টি জাহাজ থামাল ইরান

বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনে ‘মাটি’

এনসিপির পথসভার কাছে মিলল বোমাসদৃশ বস্তু

রাষ্ট্রপতি নির্বাচন: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আলোচনায় বসছে ইসি

উগ্র ইসলামপন্থিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল বুরকিনা ফাসো

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

১০

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

১১

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

১২

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

১৩

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

১৪

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

১৫

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

১৬

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

১৭

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

১৮

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১৯

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

২০
X