স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ০১:৪৫ পিএম
আপডেট : ১০ মার্চ ২০২৫, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

পুরস্কার বিতরণী থেকে বাদ পিসিবি, আইসিসির সিদ্ধান্তে বিতর্ক

চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে ইন্ডিয়ান দল। ছবি : সংগৃহীত
চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে ইন্ডিয়ান দল। ছবি : সংগৃহীত

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ফাইনাল শেষে পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো প্রতিনিধি না থাকায় বিতর্কের সৃষ্টি হয়েছে। ঐতিহ্যগতভাবে টুর্নামেন্টের আয়োজক দেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা পুরস্কার বিতরণীতে উপস্থিত থাকেন। তবে এবার সেই রীতি ব্যতিক্রম ঘটিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

টুর্নামেন্টটি পাকিস্তানের আয়োজনে হলেও ফাইনাল অনুষ্ঠিত হয় দুবাইয়ে। পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি শারীরিক অসুস্থতার কারণে সেখানে উপস্থিত হতে পারেননি। তবে বোর্ডের চিফ অপারেটিং অফিসার (সিওও) ও টুর্নামেন্ট ডিরেক্টর সুমাইর আহমেদ সৈয়দ ফাইনালে উপস্থিত ছিলেন। কিন্তু আইসিসি তাকে পুরস্কার বিতরণী মঞ্চে রাখেনি, যা অনেকের কাছে ইচ্ছাকৃত অবহেলা বলে মনে হচ্ছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ একটি সূত্রের বরাত দিয়ে জানায়, ‘চেয়ারম্যান উপস্থিত না থাকতে পারলেও সিওও সেখানে ছিলেন। তাকে অন্তত মঞ্চে রাখা উচিত ছিল।’ তবে এ বিষয়ে এখনো পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুরস্কার বিতরণী মঞ্চে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনি, সম্পাদক দেবজিত সাইকিয়া, আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার রজার টোয়েস উপস্থিত ছিলেন। এতে পাকিস্তানকে উপেক্ষার অভিযোগ আরও জোরালো হয়।

এছাড়া, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী পাকিস্তান দলের অধিনায়ক সরফরাজ আহমেদের পরিবর্তে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চের মাধ্যমে ট্রফি মঞ্চে আনার বিষয়টিও পাকিস্তানি সমর্থকদের মধ্যে হতাশা তৈরি করেছে। অনেকেই এটিকে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসকে উপেক্ষার প্রতিফলন হিসেবে দেখছেন।

এ বিষয়ে আইসিসি এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। তবে বিশেষজ্ঞদের মতে, এটি পাকিস্তান ক্রিকেটের প্রতি দীর্ঘদিনের অবহেলারই আরেকটি উদাহরণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১০

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১১

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

১২

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

১৩

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

১৪

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

১৫

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

১৬

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

১৭

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১৮

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১৯

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

২০
X