স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৫, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

টাইগারদের নির্ভরযোগ্য সৈনিককে হারানোর বেদনায় বিসিবি

মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত
মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর ক্রিকেট মহলে তাকে নিয়ে নানা প্রতিক্রিয়া আসছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই বিদায়ে আবেগপ্রবণ হয়ে পড়েছেন।

বিসিবির পাঠানো এক বিবৃতিতে সভাপতি জানান, ‘এটা শুধু মাহমুদউল্লাহর জন্য নয়, বাংলাদেশ ক্রিকেটের জন্যও এক হৃদয়বিদারক মুহূর্ত। প্রায় দুই দশক ধরে জাতীয় দলের স্তম্ভ ছিলেন তিনি। চাপের মুখে পারফর্ম করার দক্ষতা এবং দলের প্রতি তাঁর নিবেদন ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ হয়ে থাকবে।’

২০০৭ থেকে ২০২৫—দীর্ঘ এই ক্যারিয়ারে মাহমুদউল্লাহ খেলেছেন ৪৩০ আন্তর্জাতিক ম্যাচ। আইসিসি ইভেন্টে করা চারটি ওয়ানডে সেঞ্চুরিই দলকে সাফল্য এনে দিয়েছে। বিশেষ করে ২০১৫ বিশ্বকাপ ও ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁর ব্যাটিং নৈপুণ্য বাংলাদেশকে ঐতিহাসিক জয়ের স্বাদ দিয়েছিল।

ফারুক আহমেদ আরও বলেন, ‘মাহমুদউল্লাহ ছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য পারফর্মার। কঠিন মুহূর্তেও তার শান্ত থাকা, বুদ্ধিদীপ্ত ব্যাটিং এবং ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার দক্ষতা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।’

বিসিবি সভাপতি মাহমুদউল্লাহর ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানিয়ে বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের প্রতি তার অসামান্য অবদানের জন্য আমরা কৃতজ্ঞ। তার অভিজ্ঞতা ভবিষ্যতেও ক্রিকেটকে সমৃদ্ধ করবে বলে বিশ্বাস করি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

মেসিকে নিয়ে পিয়ার্স মরগানের মন্তব্যে তোলপাড়

১০

তিন কিশোরের প্রেমপত্র পেয়ে বহিষ্কার ২ ছাত্রী! 

১১

প্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ে এগিয়ে পূবালী ব্যাংক, ২০২৫ সালে শক্তিশালী আর্থিক অর্জন

১২

এমজিআইর সিরামিক কারখানায় টেকসই উৎপাদন কার্যক্রম পরিদর্শন আন্তর্জাতিক শিক্ষার্থীদের

১৩

মেসিই সর্বকালের সেরা, এটা মেনে নেওয়া উচিত : রোনালদো

১৪

ঘরের চারপাশ থেকে ‘শত রাউন্ড গুলি ছুড়ে’ হত্যা, নেপথ্যে কী

১৫

প্রবাসীদের আকামা নিয়ে জরুরি নির্দেশনা, না মানলেই শাস্তি

১৬

আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ

১৭

সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে আজ মাঠে নামছেন রোনালদো

১৯

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জগন্নাথপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

২০
X