স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএলের পুরো পাওনা পাওয়ার অপেক্ষায় শরীফুল-ইমন

শরীফুল ইসলাম (বাঁয়ে) ও পারভেজ হোসেন ইমন (ডানে)। ছবি : সংগৃহীত
শরীফুল ইসলাম (বাঁয়ে) ও পারভেজ হোসেন ইমন (ডানে)। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর শেষ হয়েছে মাসখানেক আগে, তবে এখনো পুরো পারিশ্রমিক পাননি অনেক ক্রিকেটার। বিশেষ করে রানারআপ চিটাগাং কিংসের বেশ কয়েকজন খেলোয়াড় তাদের চুক্তির অর্থের পূর্ণ পরিশোধ পাননি বলে জানা গেছে।

শরীফুল ইসলাম ও পারভেজ হোসেন ইমনসহ বেশ কয়েকজন ক্রিকেটার এখনো তাদের পাওনার ৫০ শতাংশও বুঝে পাননি। এ নিয়ে ইমন মিরপুরে গণমাধ্যমকে জানান, ‘আমরা বিপিএল চলাকালীন যে অর্থ পেয়েছি, সেটাই এখন পর্যন্ত পেয়েছি। বাকি টাকার জন্য শুধু আশ্বাসই মিলছে, কিন্তু এখনো হাতে পাইনি।’

ক্রিকেটারদের পাওনা পরিশোধে দীর্ঘসূত্রিতা তাদের পারফরম্যান্সেও প্রভাব ফেলে বলে মনে করেন ইমন। তিনি বলেন, ‘আমরা সবসময় মাঠে সেরা পারফরম্যান্স দেওয়ার চিন্তায় থাকি। তবে পারিশ্রমিক নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে সেটা মনোযোগ নষ্ট করে।’

চিটাগং কিংসের পক্ষ থেকে আগেও পারিশ্রমিক ইস্যুতে কিছু বিতর্কিত মন্তব্য শোনা গেছে। দলটির কর্ণধার সামির কাদের চৌধুরী একবার বলেছিলেন, ‘তিনি সন্তুষ্ট না হলে টাকা কেন পাবে!’ শুধু ক্রিকেটাররাই নন, চিটাগাং কিংসের বিদেশি হোস্ট ইয়াশা সাগর ও শুভেচ্ছাদূত শহীদ আফ্রিদিও এখনো পুরো পারিশ্রমিক পাননি বলে অভিযোগ উঠেছে।

বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক দায়বদ্ধতা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এবারও একই সমস্যা সামনে এলো, যা ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ বাড়িয়েছে। এখন দেখার বিষয়, ফ্র্যাঞ্চাইজিগুলো কবে নাগাদ তাদের চুক্তির সব অর্থ পরিশোধ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া-যুক্তরাষ্ট্রের আলোচনা

ছেলের হাতে প্রাণ গেল বাবার

ভারত-পাকিস্তানের আরেকটি লড়াই আজ

নারী ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন জামায়াত আমির

১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, ইসির ব্যাখ্যা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি হবে না : সেলিমুজ্জামান

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

শেরপুরে যাচ্ছেন জামায়াত আমির

বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা

বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশন নিয়ে বিতর্কে এই পাকিস্তানি স্পিনার

১০

এপস্টেইন নথি / নরেন্দ্র মোদিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

১১

৪ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে জমা বাড়লেও চ্যালেঞ্জ ছুড়েছে খেলাপি ঋণ

১২

জামায়াত আমিরের সেই টুইটার স্ট্যাটাস নিয়ে ঢাবি শিক্ষক মোনামির ইনবক্সে ‘সুনামি’

১৩

কিছুক্ষণ পরেই সংবাদ সম্মেলনে বসছে বিএনপি

১৪

গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ

১৫

সোমবার যশোর যাচ্ছেন তারেক রহমান

১৬

সাতসকালে প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

১৭

চির প্রতিদ্বন্দ্বীদের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা

১৮

বিএনপি প্রার্থীর আপিল খারিজ, হাসনাতের প্রতিক্রিয়া

১৯

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

২০
X