স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৫ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ইয়াশার অভিযোগের পাল্টা জবাব দিল চিটাগাং কিংস

ইয়াশা সাগর। ছবি : সংগৃহীত
ইয়াশা সাগর। ছবি : সংগৃহীত

সদ্য সমাপ্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগাং কিংসের হোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কানাডিয়ান মডেল ইয়েশা সাগর। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই তিনি বাংলাদেশ ত্যাগ করেন এবং ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ তোলেন। এবার এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে চিটাগাং কিংস।

বুধবার (১২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে চিটাগাং কিংস জানিয়েছে, ‘বিপিএল চলাকালীন ইয়াশা সাগরের অপেশাদার আচরণ আমাদের হতাশ করেছে। ফ্র্যাঞ্চাইজির অনুমতি ছাড়াই দেশ ছেড়ে যাওয়া তার চুক্তিভঙ্গের স্পষ্ট উদাহরণ।’

ইয়াশা ফেসবুক পোস্টে দাবি করেছিলেন, চট্টগ্রামে অবস্থানকালে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তবে ফ্র্যাঞ্চাইজির দাবি, ‘যদি সত্যিই নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকত, তবে তিনি টুর্নামেন্টের শুরু থেকে অংশগ্রহণ করতেন না বা এক মাসের বেশি সময় বাংলাদেশে অবস্থান করতেন না। তার আকস্মিক দেশত্যাগের কারণ নিরাপত্তা নয়, বরং চুক্তি লঙ্ঘন করে ভারতে লিজেন্ডস-৯০ টুর্নামেন্টে অংশ নেওয়ার পূর্বপরিকল্পিত পদক্ষেপ ছিল।’

পাসপোর্টসংক্রান্ত অভিযোগের বিষয়ে ফ্র্যাঞ্চাইজি জানায়, ‘ইয়াশা ১৯ জানুয়ারি তার পাসপোর্ট আমাদের কাছে জমা দেন। ২৪ ও ২৫ জানুয়ারি সরকারি ছুটি থাকায় ২৮ জানুয়ারি তার পাসপোর্ট ফেরত চাওয়া অযৌক্তিক ছিল।’

চুক্তির শর্ত লঙ্ঘনের কারণে ইয়াশাকে পুরো অর্থ প্রদান না করার বিষয়ে ফ্র্যাঞ্চাইজি জানিয়েছে, ‘চুক্তির শেষ ৫০% অর্থ লিগের শেষ সপ্তাহে দেওয়ার কথা ছিল। তবে তিনি শর্ত পূরণ না করে এবং ফ্র্যাঞ্চাইজির অনুমতি ছাড়াই অন্য ইভেন্টে অংশ নিয়ে চুক্তি ভঙ্গ করেছেন।’

চিটাগাং কিংসের বিবৃতিতে আরও বলা হয়, ‘ইয়াশা সাগরের আচরণ পুরোপুরি অপেশাদার। ফ্র্যাঞ্চাইজির অনুমতি ছাড়া দেশ ত্যাগ এবং আনুষ্ঠানিক সমাধানের চেষ্টা না করেই বিষয়টি মিডিয়ায় তোলার মাধ্যমে তিনি তার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন।’

শেষে তারা বলেন, ‘যদি ইয়াশা মনে করেন তিনি সৎ ছিলেন, তবে তার বাংলাদেশে থেকে আইনি নোটিশের জবাব দেওয়া উচিত ছিল এবং বিপিএল চলাকালীন অন্য কোনো লিগে অংশ নেওয়ার পরিবর্তে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আলোচনা করা উচিত ছিল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১০

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১২

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১৩

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১৪

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৫

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৬

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৭

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৮

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৯

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

২০
X