স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১২:২১ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের অবস্থা নিয়ে যা জানালেন বিসিবির চিকিৎসক

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তামিম ইকবাল। প্রথমে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পরিকল্পনা করা হয়।

বিসিবির মেডিকেল বিভাগের চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী কালবেলাকে জানান, ‘তামিমের বুকে ব্যথা হচ্ছিল, তাই দ্রুত ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেশ কিছু পরীক্ষা, বিশেষ করে হার্টের ইসিজি করানো হয়, যেখানে সামান্য সমস্যা ধরা পড়ে। তবে অনেক সময় প্রাথমিক পরীক্ষায় বিষয়টি স্পষ্ট হয় না। ঘণ্টাখানেক পর রক্ত পরীক্ষায় কিছু জটিলতা বোঝা যাচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘তামিম নিজেই ঢাকায় যেতে চাচ্ছিল, তার কিছুটা অস্বস্তিও হচ্ছিল। তাই বিকেএসপির মাঠে এয়ার অ্যাম্বুলেন্স ডাকা হয়। কিন্তু যখন তিনি হাসপাতাল থেকে বিকেএসপিতে ফিরছিলেন, তখন আবার বুকে ব্যথা শুরু হয়। এরপর দ্বিতীয়বার হাসপাতালে নেওয়া হলে দেখা যায়, ম্যাসিভ হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়েছে। আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন।’

চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য পর্যবেক্ষণ চলছে এবং পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার পরই নিশ্চিত করে বলা যাবে তার অবস্থা কতটা গুরুতর। বিসিবির মেডিকেল টিমও হাসপাতালে তামিমের পাশে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

১১

শিশুর মতোই গাছের চারাকে লালন-পালন করতে হবে: তথ্যমন্ত্রী

১২

ইসরায়েলি সেনা পাহারায় আল আকসা মসজিদে শতাধিক অবৈধ বসতি স্থাপনকারীর অনুপ্রবেশ

১৩

কর্ণফুলী টানেলের মেইনটেন্যান্স কাজের জন্য ট্রাফিক ডাইভারসন

১৪

‘পুলিশ আর কারও লাঠিয়াল বাহিনী হবে না’

১৫

তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে নরসিংদীর জনজীবন বিপর্যস্ত

১৬

হরমুজ প্রণালি পরিচালনা নিয়ে ইরানকে নতুন প্রস্তাব দিল ওমান

১৭

সাপ কি মরার পরও কামড়াতে পারে? যা বলছেন বিশেষজ্ঞরা

১৮

সাকিব আল হাসানকে টপকে পরীমনির নতুন রেকর্ড

১৯

জিওব্যাগেও মিলছে না সুরক্ষা, পায়রার ভাঙনে বিলীন হচ্ছে মির্জাগঞ্জ

২০
X