মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

পিএসএলে খেলার অনুমতি পেলেন লিটন-রিশাদ, শর্তসাপেক্ষে নাহিদ

তিনজনই অনুমতি পেলেও নাহিদ পুরো মৌসুমের জন্য খেলবেন না। ছবি : সংগৃহীত
তিনজনই অনুমতি পেলেও নাহিদ পুরো মৌসুমের জন্য খেলবেন না। ছবি : সংগৃহীত

আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) -এ অংশগ্রহণের জন্য লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে। তবে লিটন ও রিশাদ সম্পূর্ণ আসরে খেলার অনুমতি দেওয়া হলেও নাহিদকে শর্তসাপেক্ষে দেওয়া হয়েছে।

বিসিবির একটি সূত্রের বরাত দিয়ে দেশের একটি গণমাধ্যম জানিয়েছে, লিটন দাস ও রিশাদ হোসেন পুরো টুর্নামেন্ট খেলতে পারবেন। তবে নাহিদ রানা পিএসএলে যোগ দেবেন কিছুটা দেরিতে। কারণ, একই সময়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আসবে জিম্বাবুয়ে। এই সিরিজের প্রথম টেস্ট খেলে তারপর পিএসএলে যোগ দেবেন নাহিদ। ফলে, পেশোয়ার জালমির হয়ে প্রথম পাঁচটি ম্যাচে খেলতে পারবেন না তিনি।

বাংলাদেশের টেস্ট দলে না থাকায় রিশাদ পুরো আসরে খেলতে পারবেন। অন্যদিকে, জিম্বাবুয়ে সিরিজে বিশ্রামে থাকবেন লিটন দাস। তাই পিএসএলের শুরু থেকেই করাচি কিংসের হয়ে মাঠে নামতে তার কোনো বাধা নেই।

কোনো দলে খেলছেন কে?

  • লিটন দাস: করাচি কিংস (সিলভার ক্যাটাগরি)
  • রিশাদ হোসেন: লাহোর ক্যালান্দার্স (সিলভার ক্যাটাগরি)
  • নাহিদ রানা: পেশোয়ার জালমি (গোল্ড ক্যাটাগরি)

১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে পিএসএলের দশম আসর। প্রতিযোগিতায় অংশ নিতে লিটন ও রিশাদ শুরু থেকেই দলের সঙ্গে থাকবেন, নাহিদ কিছু ম্যাচ মিস করে পরবর্তীতে যোগ দেবেন।

বাংলাদেশি ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে ভক্তদের আগ্রহ সবসময়ই তুঙ্গে থাকে। এবারও পিএসএলে তাদের পারফরম্যান্স দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১০

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১১

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১২

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৩

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৪

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৫

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৬

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৭

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৮

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৯

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X