স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পিএসএলে নাহিদের পর দল পেলেন লিটন ও রিশাদ

লিটন দাস ও রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
লিটন দাস ও রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

পাকিস্তানের লাহোর ফোর্টে অনুষ্ঠিত হচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন আসরের প্লেয়ার্স ড্রাফট। এবারের আসরে পাকিস্তানি ক্রিকেটারদের ৩৯ জন বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছিলেন। সেই তালিকায় সবার আগে দল পেয়েছেন টাইগারদের পেস সেনসেশন নাহিদ রানা। এবার নাহিদের সাথে দল পেলেন টাইগারদের উইকেট কিপার ব্যাটার লিটন দাস ও আরেক তারকা লেগ স্পিনার রিশাদ হোসেন।

সময়টা ঠিক অম্লমধুর যাচ্ছে লিটন দাসের। গতকাল (১২ জানুয়ারি) তিনি জায়গা হারিয়েছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে। কিন্তু দল থেকে বাদ পড়লেও তিনি বিপিএলে করেছেন দুর্দান্ত এক শতক। এবার সেই শতকের পাশাপাশি পেলেন আরেক সুখবন আসন্ন পিএসএলে সুযোগ পেয়েছেন তিনি। সিলভার ক্যাটাগরি থেকে তাকে দলে ভিড়িয়েছে করাচি কিংস।

বাংলাদেশের আরেক তারকা স্পিনার রিশাদ হোসেন ও পিএসএলেও দল পেয়েছেন। এর আগে বিগ ব্যাশে দল পাওয়া এই স্পিনার এবার পিএসএলে খেলবেন লাহোর ক্যালান্দার্সের হয়ে।

ড্রাফটে অবশ্য বাংলাদেশের দুই তারকা, সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান, প্লাটিনাম ক্যাটাগরিতে থাকলেও প্রথম ডাকে কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ পাননি। ডায়মন্ড ক্যাটাগরিতে থাকা তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয় এবং হাসান মাহমুদরাও দল পাননি।

তবে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য আশার খবর নিয়ে এসেছে গোল্ড ক্যাটাগরি। এই ক্যাটাগরি থেকে পিএসএলের সাবেক চ্যাম্পিয়ন পেশোয়ার জালমি দলে ভিড়িয়েছে বাংলাদেশের উদীয়মান পেসার নাহিদ রানাকে। পেশোয়ারে খেলেন পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমও।

বাংলাদেশি ক্রিকেটারদের ড্রাফটের উপস্থিতি ছিল বেশ ভালো। প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন ২ জন, ডায়মন্ড ক্যাটাগরিতে ৫ জন, গোল্ড ক্যাটাগরিতে ১১ জন এবং সিলভার ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন ২১ জন। তবে প্রথম ডাকে তাদের বেশিরভাগই অবিক্রিত থেকে গেছেন। এখনও সিলভার ক্যাটাগরির কাউকে ডাকা হয়নি।

ড্রাফটের শেষ পর্যায়ে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে এখনো দল পাওয়ার সুযোগ রয়েছে। তাই যারা প্রথম ডাকে দল পাননি, তাদের জন্য আশার আলো এখনও নিভে যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

১০

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

১১

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

১২

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১৩

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

১৪

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

১৫

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

১৬

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

১৭

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

১৮

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

১৯

বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

২০
X