স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

এসিসির নতুন চেয়ারম্যান হলেন মহসিন নকভি

মহসিন নকভি। ছবি : সংগৃহীত
মহসিন নকভি। ছবি : সংগৃহীত

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নকভি। বৃহস্পতিবার অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়। নকভি পরবর্তী দুই বছর এ দায়িত্ব পালন করবেন।

শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) প্রধান শাম্মি সিলভাকে পিছনে ফেলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মহসিন নকভি। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এসিসি-এর নেতৃত্বে পরিবর্তন আনা হয়।

নতুন চেয়ারম্যান হিসেবে নকভির দায়িত্ব গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তান আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কাছ থেকে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেছে। এখন থেকে পাকিস্তান এশিয়ার ক্রিকেট উন্নয়ন ও সম্প্রসারণে নেতৃত্ব দেবে।’

চেয়ারম্যান হিসেবে মহসিন নকভির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে আসন্ন এশিয়া কাপ সফলভাবে আয়োজন করা। টুর্নামেন্টটি আগামী সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুরুতে ভারতে আয়োজনের সিদ্ধান্ত থাকলেও ভারত-পাকিস্তান কূটনৈতিক জটিলতার কারণে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব বিক্রয়ের সময়ই নিরপেক্ষ ভেন্যুতে খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন নকভিকে নির্ধারণ করতে হবে কোন দেশে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। সম্ভাব্য ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এগিয়ে থাকলেও শ্রীলঙ্কাও আয়োজনের দৌঁড়ে রয়েছে।

এশিয়ান ক্রিকেটের উন্নয়নে নকভির নেতৃত্বে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এশিয়া কাপ আয়োজনের চ্যালেঞ্জের পাশাপাশি ক্রিকেটীয় সম্পর্ক মজবুত করা এবং নতুন উদ্যোগ বাস্তবায়নের দায়িত্বও তার কাঁধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

১০

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১১

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১২

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১৩

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৪

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৫

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৬

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৮

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৯

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

২০
X