স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

পারিশ্রমিক না পেয়ে বিসিবির দ্বারস্থ পারটেক্সের ক্রিকেটাররা

বিসিবি ভবন। ছবি : সংগৃহীত
বিসিবি ভবন। ছবি : সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে অংশ নেওয়া পারটেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা এখনও পুরো পারিশ্রমিক না পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন। বুধবার (০৯ এপ্রিল) দুপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর নামে দেওয়া এ চিঠি জমা দেন তারা।

যদিও নিজামউদ্দিন চৌধুরীকে অফিসে না পেয়ে ক্রিকেটাররা প্রথমে বোর্ড পরিচালক নাজমুল আবেদীনের কাছে চিঠিটি তুলে দেন। পরে সেটি সিইওর দপ্তরে জমা দেওয়া হয়।

দিনের শুরুতে পারটেক্স ক্রিকেটারদের অনুশীলন বর্জনের খবর ছড়িয়ে পড়ে। যদিও কয়েকজন খেলোয়াড়কে একাডেমি মাঠে জার্সি পরে অনুশীলনে দেখা যায়, বেশিরভাগ খেলোয়াড়ই অনিশ্চয়তায় সময় কাটান জিমে বসে। পারিশ্রমিক না মেটানোর প্রতিবাদে এবং কোনো আশ্বাস না পেয়ে দুপুরে বিসিবিতে যান তারা।

সাব্বির রহমান ও মুক্তার আলীর মতো জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন এই দলে। ক্রিকেটারদের অভিযোগ, চলতি মৌসুমে তুলনামূলক কম পারিশ্রমিকে চুক্তিবদ্ধ হলেও সেটার পুরো অর্থ এখনও বুঝে পাননি তারা। তাই বাধ্য হয়ে বিসিবিতে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাতে হয়েছে। সমাধান না মিললে ম্যাচ বর্জনের পথেও যেতে পারেন বলে সতর্ক করেছেন খেলোয়াড়রা।

এ বিষয়ে পারটেক্সের এক কর্মকর্তার ভাষ্য, ‘৬০ শতাংশ পারিশ্রমিক আমরা পরিশোধ করেছি। বাকি অংশও দেওয়া হবে। খেলোয়াড়েরা হয়তো ভয় পাচ্ছে যে দল ভালো না করলে পুরো টাকা পাবে না।’

বিপিএলের পর এবার ঢাকা প্রিমিয়ার লিগেও ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে জটিলতা সামনে আসলো। বিষয়টি নিয়ে বিসিবি কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার অপেক্ষা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

আজকের স্বর্ণের বাজারদর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১০

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১১

রাজধানীতে আজ কোথায় কী

১২

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

১৩

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

১৪

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

১৫

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

১৬

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৭

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

১৮

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

১৯

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

২০
X