স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলে না খেলেই বিদায় নিলেন কিউই তারকা

গ্লেন ফিলিপস৷ ছবি : সংগৃহীত
গ্লেন ফিলিপস৷ ছবি : সংগৃহীত

আইপিএল ২০২৫-এ একটিও ম্যাচ না খেলেই গুজরাট টাইটান্স শিবির ছাড়লেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস। হঠাৎ এই বিদায়ের কারণ যদিও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে, গ্রোইনের চোটই এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ।

গত ৬ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে চোট পেয়েছিলেন ফিলিপস। পাকিস্তান ও দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করা এই ২৮ বছর বয়সী তারকাকে ২ কোটি রুপিতে দলে নিয়েছিল গুজরাট। তার অ্যাথলেটিক ফিল্ডিং ও চমৎকার ক্যাচিং আইপিএলে আলো ছড়ানোর অপেক্ষায় ছিল। তবে মাঠে নামার আগেই ইনজুরিতে পড়লেন তিনি।

ক্রিকবাজ খবরটি প্রকাশ করার পর গুজরাট টাইটান্স এক বিবৃতিতে জানায়, ' গ্লেন ফিলিপস ৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে গ্রোইন ইনজুরিতে পড়ায় নিউজিল্যান্ডে ফিরে গেছেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। '

টাইটান্স শিবিরে ফিলিপস-ই নন, ব্যক্তিগত কারণে আগে থেকেই দেশে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। তার ফেরার বিষয়েও কোনো আপডেট নেই। ফলে এখন দলে বিদেশি খেলোয়াড় রয়েছেন মাত্র পাঁচজন — জস বাটলার, শেরফানে রাদারফোর্ড, রশিদ খান, জেরাল্ড কোটজি এবং করিম জানাত। অথচ আইপিএলে প্রতিটি দলে সর্বোচ্চ আটজন বিদেশি থাকার সুযোগ থাকে।

২০২৩ সালের চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স এবারের আসরেও দুর্দান্ত শুরু করেছে। পাঁচ ম্যাচে চার জয়, মাত্র একটি হার (শুরুতেই পাঞ্জাব কিংসের বিপক্ষে)। তারপর থেকে টানা জিতে শীর্ষেই রয়েছে শুভমান গিলের দল।

এদিকে শনিবার (১২ এপ্রিল) বিকেলে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলতে নামবে গুজরাট টাইটান্স। তবে ফিলিপসকে ছাড়াই এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে হচ্ছে দলটিকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রায় পড়া চলছে

রামিসা হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X