স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

শেষ পর্যন্ত বিটিভিতে রক্ষা বিসিবির

বিটিভিতেই টেস্ট দেখতে হবে ক্রিকেট ভক্তদের। ছবি : সংগৃহীত
বিটিভিতেই টেস্ট দেখতে হবে ক্রিকেট ভক্তদের। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ নিয়ে তেমন আগ্রহ না থাকায় এবার পিছিয়ে এসেছে বেসরকারি সম্প্রচারমাধ্যমগুলো। রোববার সিলেটে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের সম্প্রচার স্বত্ব কেনার আগ্রহ দেখায়নি কোনো টিভি চ্যানেল। ফলে বাধ্য হয়েই রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ম্যাচগুলো সম্প্রচার করবে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বিটিভি জানায়, বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দুইটি টেস্ট ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে তাদের চ্যানেলে। বিসিবির নির্ধারিত প্রোডাকশন স্যাটেলাইট ফিড ব্যবহার করে এই সম্প্রচার করবে তারা।

বিসিবি গত ১৯ মার্চ সিরিজটির সম্প্রচার স্বত্ব বিক্রির জন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছে অর্থসহ প্রস্তাব (EOI) চেয়ে দরপত্র আহ্বান করেছিল। তবে ৭ এপ্রিল শেষ সময়সীমা পেরিয়ে গেলেও কোনো প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেনি।

ক্রিকেট ভক্তদের জন্য বিষয়টি হতাশাজনক হলেও এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বাস্তব কারণ। বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে ভক্ত-সমর্থকদের মাঝে উত্তেজনার ঘাটতি থাকায় অনেক সময় টেলিভিশন সম্প্রচারে কাঙ্ক্ষিত দর্শকসংখ্যা পাওয়া যায় না। লোকসানের আশঙ্কায় এবার তাই চ্যানেলগুলো পিছু হটেছে।

সাধারণত ঘরোয়া সিরিজগুলো সম্প্রচারের দায়িত্ব পালন করে আসছিল টি স্পোর্টস এবং জি টিভি। এসব চ্যানেলের সম্প্রচার অধিকার ছিল মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের অধীনে। তবে এবারের সিরিজের জন্য সেই আগ্রহ দেখা যায়নি।

উল্লেখ্য, প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল, খুলনার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া হাইকমিশনারের বৈঠক: ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

১০

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

১১

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

১২

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

১৩

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৪

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

১৫

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

১৬

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

১৭

৪৭ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হলেন অভিনেত্রী

১৮

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম

১৯

সিঙ্গাপুরে ধর্মমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন, সবশেষ তথ্য জানালেন শাহ আরেফীন

২০
X