স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

হৃদয়ের নিষেধাজ্ঞা ফিরছে, শরফুদ্দৌলাও ফিরিয়ে নিয়েছেন পদত্যাগপত্র!

সেই ঘটনায় আবারও শাস্তির মুখে পড়ছেন তাওহীদ হৃদয়। ছবি : সংগৃহীত
সেই ঘটনায় আবারও শাস্তির মুখে পড়ছেন তাওহীদ হৃদয়। ছবি : সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়কে ঘিরে তৈরি হওয়া বিতর্কে অবশেষে বিসিবি স্বীকার করেছে নিজেদের ভুল। হৃদয়ের শাস্তি কমানো হয়েছিল চাপের মুখে, সেটাই হয়ে গেল বুমেরাং। তাওহীদ হৃদয়ের এক ম্যাচ নিষেধাজ্ঞা এবার আবারও বলবৎ হচ্ছে। আর আম্পায়ার শরফুদ্দৌলা সিদ্ধান্ত বদলে থাকছেন বিসিবিতে।

বিসিবির আম্পায়ার্স বিভাগ সম্প্রতি যে সিদ্ধান্তে হৃদয়ের এক ম্যাচের নিষেধাজ্ঞা কমানো হয়েছিল, সেটিকে এখন ভুল প্রক্রিয়া বলে স্বীকার করেছে তারা। ফলে নিষেধাজ্ঞাটি আবার কার্যকর হতে যাচ্ছে বলে জানিয়েছে দেশের গণমাধ্যম। নিয়ম অনুযায়ী এখন সিসিডিএমের নবগঠিত টেকনিক্যাল কমিটি সিদ্ধান্ত নেবে হৃদয়ের বিষয়ে।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে বিসিবিতে আয়োজিত এক বৈঠকে আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার রহমান ও শরফুদ্দৌলার মধ্যে আলোচনা হয়। সভা শেষে ইফতেখার রহমান জানিয়েছেন, শরফুদ্দৌলা তার পদত্যাগপত্র প্রত্যাহার করতে সম্মত হয়েছেন। তার ভাষ্য, ‘সৈকত ভাইকে পুরো বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে, তিনি নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।’

এদিকে, হৃদয়ের নিষেধাজ্ঞা কমানো নিয়ে যে ভুল হয়েছে, তা স্বীকার করে ইফতেখার বলেন, ‘আমরা ভুল করেছি, প্রক্রিয়াটি সঠিক ছিল না। শাস্তি কমানো বা মওকুফ করার এখতিয়ার শুধু সিসিডিএম কিংবা টেকনিক্যাল কমিটির।’

সিসিডিএমের টেকনিক্যাল কমিটিতে পরিবর্তন আসছে। এনামুল হকের পদত্যাগের পর এখন দায়িত্ব পাচ্ছেন বিসিবি পরিচালক নাজমূল আবেদীন ফাহিম।

১২ এপ্রিল মিরপুরে আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে অসদাচরণের অভিযোগে তাওহীদ হৃদয়কে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়। সেই সঙ্গে ৪টি ডিমেরিট পয়েন্ট ও ৮০ হাজার টাকা জরিমানাও করা হয় তাকে। একই ঘটনায় মোহামেডানের পেসার এবাদত হোসেনকেও জরিমানা করা হয় ৪০ হাজার টাকা।

শাস্তির পর সংবাদমাধ্যমে দেওয়া হৃদয়ের মন্তব্যে (‘ঘটনা যদি অন্যদিকে যায়, আমি মুখ খুলব ইনশা আল্লাহ’) বিসিবির ভেতরে অসন্তোষ তৈরি করে যার ফলে তার নিষেধাজ্ঞা বাড়িয়ে দুই ম্যাচ করা হয়। তবে মোহামেডান ও হৃদয় তা মেনে নেয়নি। নিষেধাজ্ঞার মধ্যেও ২০ এপ্রিল অগ্রণী ব্যাংকের বিপক্ষে খেলেছেন হৃদয়।

মোহামেডান সিসিডিএমে শাস্তি হ্রাসের আবেদন করলেও কোনো ইতিবাচক সাড়া না পেয়ে আম্পায়ার্স বিভাগকে চাপ প্রয়োগ করে তা কমাতে বাধ্য করে। কিন্তু সে সিদ্ধান্ত ছিল পুরোপুরি বিধিবহির্ভূত, কারণ আম্পায়ার্স বিভাগের এমন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ারই নেই।

সবকিছু পর্যালোচনার পর বিসিবি আবারও এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর করতে যাচ্ছে হৃদয়ের বিরুদ্ধে। তার দল মোহামেডানের সুপার লিগে এখনো দুটি ম্যাচ বাকি। এখন টেকনিক্যাল কমিটিই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১০

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১১

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১২

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৩

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৪

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৫

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৬

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

১৭

কমিউনিকেশনস পেশাজীবীদের জন্য হাতে-কলমে এআই প্রশিক্ষণ দিচ্ছে বিসিপিএস

১৮

মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৯

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

২০
X