স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৩:৩৩ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৪:২৮ পিএম
অনলাইন সংস্করণ

তরুণদের নিয়ে আশাবাদী সাকিব

তরুণ টাইগারদের নিয়ে আশাবাদী সাকিব। ছবি : সংগৃহীত
তরুণ টাইগারদের নিয়ে আশাবাদী সাকিব। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে আন্তর্জাতিক অঙ্গনে একমাত্র সাফল্য এসেছে ২০২০ সালে। ভারতকে হারিয়ে সেবার প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করে জুনিয়র টাইগাররা। সেই দলের পাচঁজন ক্রিকেটার এখন রয়েছে জাতীয় দলে। বড় মঞ্চ সামাল দেওয়া এই তরুণদের নিয়ে দারুণ আশাবাদী বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক সাকিব আল হাসান।

আগামী ৩০ আগস্ট পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের হাইব্রিড মডেলের এশিয়া কাপের। টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য রোববার শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যাওয়ার আগে আজ (শনিবার) সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন কোচ ও অধিনায়ক। সেখানে কথা প্রসঙ্গে উঠে আসে তরুন ওপেনার তানজিদ তামিমের কথা।

তানজিদ তামিম এসেছেন বাংলাদেশের কিংবদন্তি ওপেনার তামিম ইকবালের বদলি হিসেবে। দুজনেই ওপেনার। তামিম ইকবাল খান দেড় যুগের বেশি সময় ধরে ছিলেন জাতীয় দলের নিয়মিত মুখ। আর তানজিদ হাসান তামিম নিজেকে প্রমাণ করেছেন ইমার্জিং এশিয়া কাপে। ইনজুরির কারণে নিজেকে সরিয়ে নেওয়া তামিমের জায়গায় তাই জুনিয়র তামিমেই আস্থা রেখেছিল বোর্ড।

বোর্ডের আস্থা ঠিক কতখানি, সেটাই যেন আজ বুঝিয়ে দিলেন ওডিআই অধিনায়ক সাকিব আল হাসান, তরুণ এই ব্যাটারকে নিয়ে আজ শনিবার মিরপুরে সাকিব বলেন, ‘আমি তাকে নিয়ে অনেক আশাবাদী। শুধু আমি না পুরো দলই ওকে নিয়ে আশাবাদী যে ও অনেক ভালো খেলবে। এমন না যে এই দুই ম্যাচ বা চার ম্যাচে ভালো না করে তাহলে ও ভালো হতে পারবে না। আবার এমন না যে, এই চার ম্যাচে ভালো করলেই ভালো প্লেয়ার হয়ে যাবে।'

তবে তার কাছ থেকে অধিনায়ক সাকিবের চাওয়া খুব বেশি নয়, 'সামনে অনেক সময় আছে। আমি যেটা আশা করব ওর থেকে, ও যেভাবে পারফরম্যান্স করে আসছে যেখানেই খেলেছে এমন পারফরম্যান্সটাই যেন করে এবং উপভোগ করে যেন ড্রেসিং রুমের পরিবেশ। আমাদের যেটা দায়িত্ব ওকে যত বেশি কম্ফোর্টেবল ফিল করানো যায়। ও যেন সেটা ফিল করতে পারে।'

জাতীয় দলের বিশ্বকাপজয়ী তরুণ ক্রিকেটারদের প্রসঙ্গে সাকিব বলেন, 'ওরা যেহেতু একটা বিশ্বকাপ জিতেছে। ওদের মধ্যে একটা ওয়ার্ল্ডকাপ উইনিং মেন্টালিটি আছে। আমার মনে হয় এটা আমাদের দলকে আরও ভালো কিছু করার জন্য অনুপ্রাণিত করবে। ওদের মধ্যে এমন মেন্টালিটি আছে যে ওরা জিততে চায়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি ওরা এই মেন্টালিটিটা নিয়েই ড্রেসিং রুমে আসবে এবং ড্রেসিং রুমের পরিবেশটাও ওভাবেই গড়ে তুলবে।'

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধৈর্য সম্পর্কে পবিত্র কোরআনের ১০ আয়াত

সদস্যদের সুরক্ষায় বিজেসির উদ্যোগ, স্বাস্থ্য বিমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা তুলবে রয়্যাল ফুটওয়্যার

প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে শিক্ষামন্ত্রী

চট্টগ্রামে বর্ষা যেন মৃত্যুফাঁদ

পেনাল্টির রাজ্যে আর্জেন্টিনা ‘রাজা’

সেমিফাইনালের আগে পুরোপুরি ফিট এমবাপ্পে: কোচ দেশম

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

আ.লীগপন্থি আইনজীবীদের ধাক্কা দিয়ে বের করার অভিযোগ বিএনপিপন্থিদের বিরুদ্ধে

ইংল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনার আরেকটা ‘আবদার’ মেটালো ফিফা

১০

চট্টগ্রামে আইএসপি প্রতিষ্ঠানে হামলা / চাঁদাবাজি ও নিরাপত্তাহীনতা, সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা

১১

এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলন: যে পরামর্শ দিলেন সর্বমিত্র

১২

মোজতবা খামেনি ৯০ শতাংশ শেষ, দাবি ট্রাম্পের

১৩

ফাইনালের বল, শাকিরার পোশাকসহ বিশ্বকাপের স্মারক উঠছে নিলামে

১৪

বন্যা ও পাহাড়ধসে মৃত্যু বেড়ে ৫৬, প্লাবিত ৫৯ উপজেলা

১৫

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম শিক্ষার্থীদের

১৬

ডাকসুর বিভিন্ন উন্নয়ন প্রকল্প আটকে থাকায় জামায়াত আমিরের উদ্বেগ

১৭

ইয়ামাল নাকি এমবাপ্পে, কে এগিয়ে? 

১৮

বন্যাদুর্গতের পাশে রেজাউল হক চৌধুরী মুশতাক ফাউন্ডেশন

১৯

ফ্রান্স বনাম স্পেন : ফাইনালে ওঠার মহালড়াইয়ে এগিয়ে কারা?

২০
X