স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ বোলারেই আস্থা, বাড়তি ব্যাটার নিয়ে ভাবছেন না সিমন্স

ফিল সিমন্স। ছবি : সংগৃহীত
ফিল সিমন্স। ছবি : সংগৃহীত

সিলেটে জিম্বাবুয়ের কাছে হারের হতাশা পেছনে ফেলে এবার নতুন শুরু চায় বাংলাদেশ। চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে দল নিয়ে খোলামেলা কথা বলেছেন টাইগারদের প্রধান কোচ ফিল সিমন্স। সংবাদ সম্মেলনে বারবার উঠে এসেছে আগ্রাসী ক্রিকেট, উন্নতির প্রত্যয় আর বাস্তবতার ছাপ।

সিমন্স স্পষ্ট জানালেন, ‘আমরা জানি প্রথম ইনিংসে আমরা ইউনিট হিসেবে ব্যর্থ হয়েছিলাম। নিজেকেই ফাঁদে ফেলেছিলাম। তবে এবার আমাদের লক্ষ্য পজিটিভ ব্র্যান্ডের টেস্ট ক্রিকেট খেলা। শুধু বসে থেকে দিনে ২০০ রান করলেই চলবে না।’

তবে দ্রুত বদলে যাওয়ার কথা বলছেন না সিমন্স। ট্রানজিশন পিরিয়ডের বাস্তবতা মানছেন তিনি, ‘আমরা যেখানে যেতে চাই সেখানে পৌঁছাতে সময় লাগবে। তবে কিছু লুজ শট আর সফট ডিসমিসাল ছিল, এটা আমাদের ঠিক করতেই হবে।’

দ্বিতীয় টেস্টে কি এক্সট্রা ব্যাটার খেলানো হবে? সিমন্সের জবাব ছিল পরিষ্কার, ‘টেস্ট ক্রিকেটে পাঁচ বোলার চাই-ই। মিরাজ আমাদের অলরাউন্ডার আছে। যদিও আগের ম্যাচে সে রান পায়নি, তবে এখানে টেস্ট সেঞ্চুরির অভিজ্ঞতা আছে তার। তাই আমরা পাঁচ বোলার নিয়েই খেলব।’

ব্যাটিংয়ে 'টেম্পো' নিয়ে কথা বলতে গিয়ে সিমন্স বুঝিয়ে দিলেন— অযথা ঝুঁকি নয়, সময় বুঝে এগোতে হবে। ‘আগ্রাসন স্কিল থেকেই আসে। উইকেটে গেলেই সেটা ফুটে উঠবে। তবে প্রতিদিন ৫ রান করতেই হবে—এমন জেদ নয়। কোথাও ২, কোথাও ৩ রান করেও এগোতে হবে।’

ওপেনিংয়ে অনিয়মিত পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠতেই সিমন্স অকপটে বললেন, ‘হয়তো ওয়ানডে বা ঘরোয়া লিগ থেকে সরাসরি টেস্টে আসাটা আদর্শ না। তবে আমরা ওপেনিং সমস্যা সমাধানে কাজ করছি। এটা চলমান প্রক্রিয়া।’

ডিরেক্ট হিট আর রানআউটের ঘাটতি নিয়েও খোলামেলা কথা বলেছেন কোচ। তার ভাষায়, ‘সবাই চায় বেশি বেশি ডিরেক্ট হিট হোক। আমরা এই জায়গায় কাজ শুরু করেছি। সামনে এর উন্নতি দেখতে পাবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১০

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১১

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১২

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৩

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৪

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৫

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৬

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৭

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৮

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৯

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

২০
X