স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

অবশেষে লাহোর একাদশে ফিরলেন রিশাদ

রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

তিন ম্যাচ ধরে ডাগআউটে বসে থাকা বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন অবশেষে সুযোগ পেলেন লাহোর কালান্দার্সের মূল একাদশে। করাচি কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাকে ফেরানো হয়েছে দলে—যেখানে জয় পেলে লাহোর আরও একধাপ উপরে উঠে যাবে পয়েন্ট টেবিলে।

গাদ্দাফি স্টেডিয়ামে টস ভাগ্য করাচির পক্ষে গেলেও, ম্যাচের শুরুটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন রিশাদ। ২০ সদস্যের শক্তিশালী স্কোয়াডে সুযোগ পাওয়াই যেখানে কঠিন, সেখানে ফের একাদশে ফেরা তার পরিশ্রম ও ধৈর্যেরই প্রতিফলন।

এর আগে দেশের একটি গণমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে লাহোর কালান্দার্সের কর্ণধার সামীন রানা ইঙ্গিত দিয়েছিলেন রিশাদের একাদশে ফেরার বিষয়ে। তার ভাষায়, ‘রিশাদ আমাদের পরিবারের মতো। স্কোয়াডে ২০ জন থাকলেও, বিদেশি খেলতে পারে সর্বোচ্চ চারজন। কন্ডিশনের উপর নির্ভর করে ভারসাম্য রক্ষা করতে হয়।’

তিনি আরও জানান, লাহোরের উইকেট সাধারণত পেসারদের সহায়ক হলেও, সময়ের সঙ্গে সঙ্গে পিচ শুকিয়ে আসবে এবং স্পিনারদের জন্য বাড়বে সুযোগ। সেই আস্থার প্রতিফলন হিসেবেই আজ করাচির বিপক্ষে রিশাদকে জায়গা করে দেওয়া হয়েছে মূল দলে।

এখন পর্যন্ত আট ম্যাচ খেলে নয় পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে লাহোর। করাচির বিপক্ষে জয় পেলে তাদের অবস্থান আরও শক্ত হবে। আর সেই লড়াইয়ে রিশাদের ভূমিকা হতে পারে গুরুত্বপূর্ণ, বিশেষ করে যদি উইকেট টার্ন দিতে শুরু করে।

লাহোর কালান্দার্স একাদশ (আজকের ম্যাচে):

ফখর জামান, মুহাম্মদ নাঈম, আব্দুল্লাহ শফিক, ড্যারিল মিচেল, স্যাম বিলিংস (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, আসিফ আলী, রিশাদ হোসেন, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), হারিস রউফ, আসিফ আফ্রিদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১০

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১১

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১২

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৪

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৫

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৬

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৭

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৮

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

২০
X