স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

টানা তিন ম্যাচে একাদশের বাইরে রিশাদ, লাহোর কি ভুল পথে হাঁটছে?

রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) চমক দেখিয়ে একাদশে জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। তবে বৃহস্পতিবার (০১ মে) কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে লাহোর কালান্দার্সের ম্যাচে আবারও তার নাম নেই। এটা টানা তৃতীয় ম্যাচ, যেখানে রিশাদ একাদশের বাইরে। প্রশ্ন উঠছে—নিজেকে প্রমাণের সুযোগ কি পর্যাপ্তভাবে পাচ্ছেন এই প্রতিভাবান বোলার?

মুলতান সুলতানসের বিপক্ষে গত ২৬ এপ্রিলের ম্যাচেই প্রথম বাদ পড়েছিলেন রিশাদ। এরপর আর কোনো ম্যাচে তাকে খেলানো হয়নি। অথচ টুর্নামেন্টের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে পরপর তিনটি করে উইকেট নিয়ে নজর কেড়েছিলেন তিনি। সেই পারফরম্যান্সে ভর করেই বাংলাদেশি ভক্তদের আশা ছিল, লাহোরের মূল শক্তির অংশ হয়ে উঠবেন রিশাদ।

কিন্তু পেশোয়ার জালমির বিপক্ষে মাঝারি পারফরম্যান্সের পর যেন হঠাৎই থেমে গেল তার ছন্দ। দুই ওভার বল করে ১৮ রান খরচ, সঙ্গে ব্যাট হাতে ১৩ রান—এই একটি পারফরম্যান্সেই কি আস্থা হারাল টিম ম্যানেজমেন্ট?

আজ কোয়েটার বিপক্ষে লাহোরের একাদশে জায়গা পেয়েছেন ইংলিশ অলরাউন্ডার টম কারান, যার পরিবর্তেই আগে রিশাদ বাদ পড়েছিলেন। ফখর জামান, মোহাম্মদ নাঈম, শফিক, বিলিংস, রাজা, হারিস রউফ, শাহীন আফ্রিদি—সবাই দলে থাকলেও রিশাদ টিম কম্বিনেশনের জন্য সুযোগ পাচ্ছেন না।

অবশ্য লাহোর রিশাদকে ছাড়া যে দুই ম্যাচ খেলেছে সেই দুই ম্যাচই জিতেছে। একারণে ক্রিকেট ভক্তরা রিশাদের দলে জায়গা না পাওয়ার পিছনে উইনিং কম্বিনেশনেরও হাত দেখছেন। বর্তমানে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দলটি এখন পর্যন্ত যা করেছে সবই জয়ের জন্যই। তাই রিশাদের দলে জায়গা পাওয়া এখন কঠিনই হবে।

পিএসএলে এখনো বাকি রয়েছে গুরুত্বপূর্ণ কয়েকটি ম্যাচ। যদি এই ধারা চলতেই থাকে, তাহলে শুধু রিশাদ নয়, বাংলাদেশের তরুণ প্রতিভার ওপর আস্থা রাখা নিয়ে ভবিষ্যতেও ভাবতে হতে পারে বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোর।

প্রতিভা আছে, পারফরম্যান্সের ঝলকও দেখিয়েছেন—তবু টানা তিন ম্যাচে একাদশে জায়গা হয়নি রিশাদ হোসেনের। পিএসএলে বাংলাদেশি তরুণদের ভবিষ্যত যে সহজ হবে না, তারই এক কঠিন ইঙ্গিত হয়তো এটা!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এক ছাতার নিচে মিলবে সাভারের সব ভূমিসেবা’

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

প্রশাসনের নিষেধাজ্ঞার পরও ইজারাবিহীন বাজারে চাঁদা আদায়ের অভিযোগ 

ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ

নামাজরত মাকে কুপিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

সা ক্ষা ৎ কা র / গাইবান্ধার ঘটনায় উসকানি ও গভীর ষড়যন্ত্রের গন্ধ আছে : ইসলামী আন্দোলন মহাসচিব

পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ? চিকিৎসা বিজ্ঞান কী বলে?

নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন

ঢাবির নারী শিক্ষার্থীদের বড় সুখবর দিলেন ডাকসু ভিপি

পূর্বাচলকে ঢাকায় যুক্ত করার সিদ্ধান্ত, নিকার সভায় অনুমোদন

১০

সংগীতাঙ্গন মাতানো মুগ্ধ এখন ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ হওয়ার অপেক্ষায়

১১

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বকাপের আয়োজক দেশ

১২

বিশ্বকাপের আয়োজক দেশে নৌকা ডুবি, ৬ জনের মৃত্যুর শঙ্কা

১৩

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৪

সিলেটে হামে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪

১৫

সীমান্তে পিলারের পাশে পড়ে ছিল নারীর মরদেহ

১৬

বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল কুশল, পথে বাসচাপায় প্রাণ গেল

১৭

বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: ১১ বছর পর প্রধান আসামির যাবজ্জীবন

১৮

ক্রিপ্টো থেকে ট্রাম্পের এক বছরে আয় শত কোটি ডলার

১৯

‘ব্যাংক হলিডে’ আজ, বন্ধ লেনদেন

২০
X