ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

পছন্দের সংস্করণেই তলানীতে শান্তরা

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

একটা সময় বলা হতো বাংলাদেশের পছন্দের সংস্করণ ওয়ানডে। ৫০ ওভারের ক্রিকেটেই বড় দলগুলোকে চ্যালেঞ্জ জানাতে দেখা যেত টাইগারদের। তবে গেল এক বছর সেই তকমাটা আর ঠিকঠাক ধরে রাখতে পারেননি নাজমুল হোসেন শান্তরা। তার প্রভাব পড়েছে আইসিসির বাৎসরিক র‌্যাঙ্কিং হালনাগাদেও। একধাপ পিছিয়ে এখন দশমস্থানে তারা।

সোমবার (০৫ মে) আইসিসির প্রকাশিত র‌্যাঙ্কিং হালনাগাদে দেখা যায় বাকি দুই সংস্করণ টেস্ট ও টি-টোয়েন্টিতে আগের মতোই নমব স্থানে আছে বাংলাদেশ।

আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, এই হালনাগাদের ক্ষেত্রে ২০২৪ সালের মে থেকে পরের পারফরম্যান্সগুলোকে শতভাগ বিবেচনায় নেওয়া হয়েছে। এর আগের দুই বছরের পারফরম্যান্স থেকে নেওয়া হয়েছে ৫০ শতাংশ। স্বাভাবিকভাবেই ওয়ানডেতে গত বছরটা ভালো কাটেনি বাংলাদেশের। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরতে হয়েছিল নাজমুলদের। এর আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবেন তারা। ফলে বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে জায়গা করে নেয় উইন্ডিজ। গত বছর ৯টি ওয়ানডে খেলে তাদের জয় ৬টি।

চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতা ভারত ধরে রেখেছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান। ২ পয়েন্ট বেড়ে রোহিত শার্মার দলের রেটিং পয়েন্ট এখন ১২৪। ওই টুর্নামেন্টের রানার্সআপ নিউজিল্যান্ড ১০৯ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

শিল্পায়ন হবে, তবে পরিবেশের ক্ষতি করে নয়: পরিবেশমন্ত্রী

কৃষি কর্মকর্তাকে হুমকির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

বিয়েতে খাসির মাংসের কথা বলে দেওয়া হলো মুরগি, সংঘর্ষে আহত ১২

মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি, কী লিখলেন?

ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসার জন্য বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী

হালান্ডের মতো চেহারাই বদলে দিল রুশ মডেলের জীবন

বিশ্বকাপের একটি মিশর-আর্জেন্টিনা ম্যাচ যেভাবে ফিলিস্তিন ইস্যুর প্রতীক হয়ে উঠল 

বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

শীর্ষ ১০-এর বিপক্ষে না খেলেই ফাইনালে যেতে পারে আর্জেন্টিনা

১০

১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের রেশন সুবিধা চালুর উদ্যোগ

১১

শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠি

১২

অদম্য ইচ্ছাশক্তির জয়, নিজের বিমানে আকাশে উড়লেন মারুফ

১৩

কতদিন খেলবেন মেসি, স্পষ্ট জানিয়ে দিলেন লিওনেল স্কালোনি

১৪

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ / ‘শেখ মুজিবের পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিল না, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’ 

১৫

দাওয়াতুস সুন্নাহর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শিশুদের মাঝে ব্যাগ বিতরণ

১৬

কেরানীগঞ্জে গ্যাসলাইন বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

১৭

শেখ হাসিনা ‘সত্যিই’ দেশে ফিরতে চাইলে ‘বিলম্ব’ না করার আহ্বান আসিফ নজরুলের

১৮

এই ৮ খাবার অতিরিক্ত পরিমাণে খেলে চুল পড়ার সমস্যা হতে পারে

১৯

ঢাকার মতো গ্রামের মানুষও একই মানের সেবা পাওয়ার দাবিদার: স্বাস্থ্যমন্ত্রী

২০
X